আজ - | | হিজরী

৫ উইকেটের জয়ে সিরিজে এগিয়ে গেল ওয়েস্ট ইন্ডিজ ♦♦ ১২ দিনের ‘ঝড়ে’ বাশারের পতন, মস্কোয় আশ্রয় ♦♦ ভারতকে উড়িয়ে চ্যাম্পিয়ন বাংলাদেশ ♦♦ দেশ পুনর্গঠনের জন্য জাতিকে ঐক্যবদ্ধ করতে হবে: তারেক রহমান ♦♦ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়কদের গাড়িবহরে হামলা ♦♦ জি এম কাদেরকে গ্রেপ্তারে আইনি নোটিশ ♦♦ ভারত ইস্যুতে কঠোর বিএনপি ♦♦‘অভিভাবকহীন’ দুদকে টালমাটাল অবস্থা ♦♦ নির্বাচন নিয়ে শিক্ষা উপদেষ্টার বক্তব্য ‘ব্যক্তিগত’ ♦♦ বাংলাদেশ নিয়ে অপপ্রচার বন্ধে ফেসবুকের সহায়তা চাইলেন প্রধান উপদেষ্টা ♦♦ জুলাই বিপ্লবে আহত ছাত্র-জনতার চিকিৎসা ও পুনর্বাসনে মানবিক ভূমিকায় বিজিবি* ♦♦ দুটি লাইসেন্স বিহীন ভুয়া ট্রাভেল এজেন্সির বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে স্বরাষ্ট্রকে অনুরোধ করেছে ধর্ম মন্ত্রণালয় ♦♦ ট্রাম্প বলেছেন, মিশ্র অভিবাসন অবস্থানে থাকা পরিবারগুলোকে হয়তো দেশে ফেরত পাঠানো হবে ♦♦ ভারতের অপতথ্য প্রচারে আমাদের ক্ষতি নেই: উপদেষ্টা এম সাখাওয়াত হোসেন ♦♦    

স্বাধীনতা বিরোধী অপশক্তির বিরুদ্ধে আমাদের সবাইকে সোচ্চার হতে হবে: শ্রম প্রতিমন্ত্রী

স্বাধীনতা বিরোধী অপশক্তির বিরুদ্ধে আমাদের সবাইকে সোচ্চার হতে হবে। নাশকতাকারীদের হামলায় ক্ষতিগ্রস্ত ঢাকার বিজয়নগরে অবস্থিত শ্রমভবন পরিদর্শনকালে আজ শ্রম প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা মোঃ নজরুল ইসলাম চৌধুরী এমপি এ মন্তব্য করেন।

শ্রম প্রতিমন্ত্রী বলেন, মুক্তিযুদ্ধের পরাজিত শক্তিরা, ৭৫ এর ঘাতকরা সবসময় দেশবিরোধী চক্রান্তে লিপ্ত। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার হাত ধরে বর্তমান বাংলাদেশের যে অগ্রযাত্রা সেটাকে রুখে দেওয়ার জন্য স্বাধীনতা বিরোধী অপশক্তিরা নাশকতার পথ বেছে নিয়েছে। অতীতেও তারা এই চেষ্টা করেছে। কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে বাঙালি জাতি সবসময় ঐক্যবদ্ধ থাকার কারণে তাদের পরিকল্পনা কখনো সফল হয়নি। আশা করি ভবিষ্যতেও হবে না।

শ্রম প্রতিমন্ত্রী আজ বিকালে নাশকতাকারীদের হামলায় ক্ষতিগ্রস্ত শ্রমভবন পরিদর্শনকালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আরো বলেন, এই হামলায় সরকারের বিপুল পরিমাণ আর্থিক ক্ষয়ক্ষতি সাধিত হয়েছে এবং হামলার ঘটনা সুষ্ঠুভাবে তদন্ত করার জন্য একটি তিন সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। এছাড়াও হামলার সাথে জড়িত সকলকে অতিদ্রুত আইনের আওতায় আনা হবে বলে মন্তব্য করেন তিনি। এসময় শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব মো: মাহবুব আলম, শ্রম অধিদপ্তরের মহাপরিচালক মো: তরিকুল আলম, কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের মহাপরিদর্শক মো: আবদুর রহিম খান সহ শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
 

রাজনীতি ক্যাটেগরির আরো সংবাদ