আজ - | | হিজরী

৫ উইকেটের জয়ে সিরিজে এগিয়ে গেল ওয়েস্ট ইন্ডিজ ♦♦ ১২ দিনের ‘ঝড়ে’ বাশারের পতন, মস্কোয় আশ্রয় ♦♦ ভারতকে উড়িয়ে চ্যাম্পিয়ন বাংলাদেশ ♦♦ দেশ পুনর্গঠনের জন্য জাতিকে ঐক্যবদ্ধ করতে হবে: তারেক রহমান ♦♦ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়কদের গাড়িবহরে হামলা ♦♦ জি এম কাদেরকে গ্রেপ্তারে আইনি নোটিশ ♦♦ ভারত ইস্যুতে কঠোর বিএনপি ♦♦‘অভিভাবকহীন’ দুদকে টালমাটাল অবস্থা ♦♦ নির্বাচন নিয়ে শিক্ষা উপদেষ্টার বক্তব্য ‘ব্যক্তিগত’ ♦♦ বাংলাদেশ নিয়ে অপপ্রচার বন্ধে ফেসবুকের সহায়তা চাইলেন প্রধান উপদেষ্টা ♦♦ জুলাই বিপ্লবে আহত ছাত্র-জনতার চিকিৎসা ও পুনর্বাসনে মানবিক ভূমিকায় বিজিবি* ♦♦ দুটি লাইসেন্স বিহীন ভুয়া ট্রাভেল এজেন্সির বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে স্বরাষ্ট্রকে অনুরোধ করেছে ধর্ম মন্ত্রণালয় ♦♦ ট্রাম্প বলেছেন, মিশ্র অভিবাসন অবস্থানে থাকা পরিবারগুলোকে হয়তো দেশে ফেরত পাঠানো হবে ♦♦ ভারতের অপতথ্য প্রচারে আমাদের ক্ষতি নেই: উপদেষ্টা এম সাখাওয়াত হোসেন ♦♦    

তেজগাঁওয়ে ডাকাতির ঘটনায় আরও ৬ জন গ্রেফতার: উদ্ধার ১,৩০,৫০০ সৌদি রিয়াল ও তিনটি মোটরসাইকেল

রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল এলাকায় সংঘটিত আলোচিত ডাকাতির ঘটনায় আরও ছয়জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। অভিযানে গ্রেফতারকৃতদের হেফাজত হতে লুণ্ঠিত ১,৩০,৫০০ সৌদি রিয়াল এবং ডাকাতির কাজে ব্যবহৃত তিনটি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে।

ডিএমপি সূত্রে জানা যায়, গত ১ জুলাই ২০২৫ তারিখে সন্ধ্যা ৬টা ২৫ মিনিটের সময় তেজগাঁও শিল্পাঞ্চলের কেন্দ্রীয় ঔষধাগারের প্রধান গেটের উত্তর পার্শ্বে যাত্রী ছাউনির সামনে মেসার্স এম এম আয়াত ট্যুরস অ্যান্ড ট্রাভেলস এর নগদ অর্থ ডাকাতির ঘটনা ঘটে।

গ্রেফতারকৃতদের পরিচয়:

১. মোঃ আব্দুল্লাহ আল মামুন (২৫)
২. মোঃ আরিয়ান (১৯)
৩. মোঃ সাব্বির হোসেন (২০)
৪. মোঃ জাহিদুল ইসলাম সোহাগ (২৫)
৫. মোঃ জয় (২৩)
৬. মোঃ বিজয় (২০)

তদন্ত সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, গত ২৪ ঘন্টায় ডিবি ও তেজগাঁও শিল্পাঞ্চল থানার যৌথ অভিযানে রাজধানীর গ্রীন রোড, ভোলার চরফ্যাশন এবং কিশোরগঞ্জের নিকলী এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

ইতিপূর্বে গ্রেফতার আরও ৭ জন

উল্লেখ্য, এর আগে এই একই ঘটনায় আরও ৭ জনকে গ্রেফতার করে পুলিশ। এ নিয়ে ডাকাতির ঘটনায় এখন পর্যন্ত মোট ১৩ জন গ্রেফতার হয়েছে এবং প্রায় ৪ লক্ষ সৌদি রিয়াল উদ্ধার করা হয়েছে। এছাড়া ডাকাতির কাজে ব্যবহৃত তিনটি মোটরসাইকেলও জব্দ করা হয়েছে।

ডিএমপি জানিয়েছে, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে

শিক্ষা ক্যাটেগরির আরো সংবাদ