আজ - | | হিজরী

৫ উইকেটের জয়ে সিরিজে এগিয়ে গেল ওয়েস্ট ইন্ডিজ ♦♦ ১২ দিনের ‘ঝড়ে’ বাশারের পতন, মস্কোয় আশ্রয় ♦♦ ভারতকে উড়িয়ে চ্যাম্পিয়ন বাংলাদেশ ♦♦ দেশ পুনর্গঠনের জন্য জাতিকে ঐক্যবদ্ধ করতে হবে: তারেক রহমান ♦♦ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়কদের গাড়িবহরে হামলা ♦♦ জি এম কাদেরকে গ্রেপ্তারে আইনি নোটিশ ♦♦ ভারত ইস্যুতে কঠোর বিএনপি ♦♦‘অভিভাবকহীন’ দুদকে টালমাটাল অবস্থা ♦♦ নির্বাচন নিয়ে শিক্ষা উপদেষ্টার বক্তব্য ‘ব্যক্তিগত’ ♦♦ বাংলাদেশ নিয়ে অপপ্রচার বন্ধে ফেসবুকের সহায়তা চাইলেন প্রধান উপদেষ্টা ♦♦ জুলাই বিপ্লবে আহত ছাত্র-জনতার চিকিৎসা ও পুনর্বাসনে মানবিক ভূমিকায় বিজিবি* ♦♦ দুটি লাইসেন্স বিহীন ভুয়া ট্রাভেল এজেন্সির বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে স্বরাষ্ট্রকে অনুরোধ করেছে ধর্ম মন্ত্রণালয় ♦♦ ট্রাম্প বলেছেন, মিশ্র অভিবাসন অবস্থানে থাকা পরিবারগুলোকে হয়তো দেশে ফেরত পাঠানো হবে ♦♦ ভারতের অপতথ্য প্রচারে আমাদের ক্ষতি নেই: উপদেষ্টা এম সাখাওয়াত হোসেন ♦♦    

জুলাই যুদ্ধের চেতনায় সমাজকল্যাণ মন্ত্রণালয় নতুন কাঠামো গড়ছে: উপদেষ্টা শারমীন এস মুরশিদ

সমাজকল্যাণ এবং মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমীন এস মুরশিদ বলেছেন, "তৃণমূলের মানুষের দোরগোড়ায় সেবা পৌঁছে দিতে আমরা বদ্ধপরিকর। পুরাতন পদ্ধতিকে বদলে দিয়ে সমাজের জন্য নতুন কাঠামো গড়ে তুলছি।"

আজ ঢাকার আগারগাঁওয়ে সমাজসেবা অধিদপ্তরের মধুমতি মিলনায়তনে সানরাইডার ওয়েলফেয়ার ফাউন্ডেশন আয়োজিত এবং সমাজসেবা অধিদপ্তরের পৃষ্ঠপোষকতায় অনুষ্ঠিত ওমেন এন্ড গোল্ডেন সিটিজেন ট্রেড ফেস্টিভ্যাল ২০২৫–এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিন দিনব্যাপী এই উৎসব চলবে ৪ জুলাই থেকে ৬ জুলাই পর্যন্ত।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সমাজসেবা অধিদপ্তরের মহাপরিচালক মোঃ সাইদুর রহমান খান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব ড. মোঃ মহিউদ্দিন, প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক বিজয় কৃষ্ণ দেবনাথ, জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের গভর্নিং বডির সদস্য মাহবুবুর রহমান স্নিগ্ধ এবং ‘জুলাই কন্যা’ সাবরিনা আফরোজা সেবন্তী।
স্বাগত বক্তব্য রাখেন সানরাইডার ওয়েলফেয়ার ফাউন্ডেশনের চেয়ারপারসন মোঃ মুনীর হোসেন সম্রাট।

জুলাই অভ্যুত্থান: ইতিহাসের প্রতিধ্বনি

শারমীন মুরশিদ বলেন, “২০২৪ সালের ৪ জুলাইয়ের গণঅভ্যুত্থান দেশের ইতিহাসে এক মোড় ঘোরানো ঘটনা। সে দিন ছিল এক অস্থির সময়। আমাদের সন্তানরা অন্যায়ের বিরুদ্ধে যেভাবে রুখে দাঁড়িয়েছিল, তাতে তারা এক নতুন বাংলাদেশের সূচনা করেছিল।”

তিনি বলেন, “তারা কুটিল রাজনীতি বোঝে না, তারা বোঝে ন্যায্যতা। আমরা যদি অন্যায়কে মানসিকভাবে ধারণ করি, তবে আবারও ফিরে আসবে জুলাই যোদ্ধারা।”

উপদেষ্টা আরও জানান, মন্ত্রণালয়ে দায়িত্ব নেওয়ার পর তিনি কাঠামোগত ত্রুটিগুলো চিহ্নিত করে তা সংস্কারের মাধ্যমে প্রান্তিক মানুষের কাছে ভাতা পৌঁছানো নিশ্চিত করেছেন। “আমরা চাচ্ছি সমাজে ন্যায় ও সাম্যের ভিত্তিতে একটি টেকসই কল্যাণ কাঠামো গড়ে তুলতে,”— বলেন তিনি।

ফ্যাশন শো ও শিশুদের পরিবেশনা

অনুষ্ঠানে প্রতিবন্ধী শিশুদের দলীয় নৃত্য ও হুইলচেয়ার ব্যবহারকারী নারীদের ফ্যাশন শো উপভোগ করেন উপদেষ্টা। তিনি বেলুন উড়িয়ে উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করেন এবং ৩০টিরও বেশি রকমারি পণ্যের স্টল পরিদর্শন করেন। এছাড়া শিশুদের চিত্রাঙ্কন এবং প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য বিভিন্ন প্রতিযোগিতার আয়োজন করা হয়। তিন দিনব্যাপী এই ফেস্টিভ্যালে প্রতিদিন নারী ও প্রতিবন্ধীদের উন্নয়ন বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হবে।

শহিদ পরিবার পরিদর্শন ও সহযোগিতা

বিকেলে উপদেষ্টা গাজীপুরের টঙ্গীর এরশাদ নগরে গিয়ে জুলাই যুদ্ধে শহিদ নাফিসা হোসেন ও শহিদ সানজিদা হোসেনের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেন। তিনি তাদের কবর জিয়ারত করেন এবং মন্ত্রণালয়ের পক্ষ থেকে সহযোগিতার আশ্বাস দেন।
পরে উত্তরায় শহিদ নাইমা সুলতানার পরিবারের সঙ্গে দেখা করেন এবং গুলিবিদ্ধ স্থানে উপস্থিত হয়ে শ্রদ্ধা জানান।

বিনোদন ক্যাটেগরির আরো সংবাদ