আজ - | | হিজরী

৫ উইকেটের জয়ে সিরিজে এগিয়ে গেল ওয়েস্ট ইন্ডিজ ♦♦ ১২ দিনের ‘ঝড়ে’ বাশারের পতন, মস্কোয় আশ্রয় ♦♦ ভারতকে উড়িয়ে চ্যাম্পিয়ন বাংলাদেশ ♦♦ দেশ পুনর্গঠনের জন্য জাতিকে ঐক্যবদ্ধ করতে হবে: তারেক রহমান ♦♦ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়কদের গাড়িবহরে হামলা ♦♦ জি এম কাদেরকে গ্রেপ্তারে আইনি নোটিশ ♦♦ ভারত ইস্যুতে কঠোর বিএনপি ♦♦‘অভিভাবকহীন’ দুদকে টালমাটাল অবস্থা ♦♦ নির্বাচন নিয়ে শিক্ষা উপদেষ্টার বক্তব্য ‘ব্যক্তিগত’ ♦♦ বাংলাদেশ নিয়ে অপপ্রচার বন্ধে ফেসবুকের সহায়তা চাইলেন প্রধান উপদেষ্টা ♦♦ জুলাই বিপ্লবে আহত ছাত্র-জনতার চিকিৎসা ও পুনর্বাসনে মানবিক ভূমিকায় বিজিবি* ♦♦ দুটি লাইসেন্স বিহীন ভুয়া ট্রাভেল এজেন্সির বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে স্বরাষ্ট্রকে অনুরোধ করেছে ধর্ম মন্ত্রণালয় ♦♦ ট্রাম্প বলেছেন, মিশ্র অভিবাসন অবস্থানে থাকা পরিবারগুলোকে হয়তো দেশে ফেরত পাঠানো হবে ♦♦ ভারতের অপতথ্য প্রচারে আমাদের ক্ষতি নেই: উপদেষ্টা এম সাখাওয়াত হোসেন ♦♦    

বনভূমিকে ‘নেচার লার্নিং হাব’ এ রূপান্তরের প্রস্তাব ও পরিবেশবান্ধব শিল্প উন্নয়নে জাইকার সঙ্গে বৈঠক

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান দেশের বন সংলগ্ন রিসোর্স সেন্টারগুলোকে ‘নেচার লার্নিং হাব’-এ রূপান্তরের প্রস্তাব করেছেন। এই প্রস্তাবের মূল উদ্দেশ্য হলো নগরবাসী, বিশেষ করে তরুণ প্রজন্মের মাঝে জীববৈচিত্র্য সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং প্রাকৃতিক পরিবেশের সঙ্গে সংযোগ স্থাপন।

বৃহস্পতিবার বাংলাদেশ সচিবালয়ে অনুষ্ঠিত এক উচ্চপর্যায়ের বৈঠকে তিনি এই প্রস্তাব জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি (জাইকা)-এর নির্বাহী সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মিয়াজাকি কাতসুরার কাছে উত্থাপন করেন। জাপানি প্রতিনিধিদলের নেতৃত্বে ছিলেন মিয়াজাকি, যিনি পরিবেশবান্ধব উন্নয়নে বাংলাদেশের অগ্রগতিকে স্বীকৃতি দেন।

বৈঠকে উপদেষ্টা আরও বলেন, বাংলাদেশ ফরেস্ট ইন্ডাস্ট্রিজ ডেভেলপমেন্ট করপোরেশন (বিএফআইডিসি)-কে আধুনিকায়নের মাধ্যমে টেকসই আসবাবপত্র উৎপাদন এবং আন্তর্জাতিক বাজারে প্রবেশের সুযোগ তৈরি করা দরকার। তিনি দেশের সাফারি পার্কগুলোকে আন্তর্জাতিক মানে উন্নীতকরণ এবং বন ব্যবস্থাপনায় ডিজিটাল প্রযুক্তি ব্যবহার করে অবৈধ কাঠ আহরণ রোধে কার্যকর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান।

জলবায়ু পরিবর্তনের প্রেক্ষাপটে উপদেষ্টা ‘বাংলাদেশ ক্লাইমেট ডেভেলপমেন্ট পার্টনারশিপ’ প্ল্যাটফর্মের কথা উল্লেখ করে বলেন, এর মাধ্যমে আন্তর্জাতিক জলবায়ু অর্থায়ন আরও সুষ্ঠুভাবে পরিচালিত হবে। তিনি বন্যপ্রাণী সংরক্ষণে একটি স্বতন্ত্র ট্রাস্ট গঠনের প্রস্তাব দেন এবং এতে জাপানের সহযোগিতা কামনা করেন।

জাইকার সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মিয়াজাকি কাতসুরা বাংলাদেশের আত্মনির্ভরশীল উন্নয়ন প্রচেষ্টার ভূয়সী প্রশংসা করেন। তিনি ‘জিরো দারিদ্র্য’ ও ‘জিরো বেকারত্ব’ অর্জনে বাংলাদেশের সঙ্গে একযোগে কাজ করার আগ্রহ প্রকাশ করেন। তিনি বলেন, জাইকা পরিবেশ খাতে চারটি মূল সহযোগিতা খাত নির্ধারণ করেছে— তথ্যভিত্তিক অভিযোজন পরিকল্পনা, জ্ঞান ও অভিজ্ঞতা বিনিময়, জ্বালানি রূপান্তর এবং বেসরকারি বিনিয়োগ উৎসাহিতকরণ।

বৈঠকে আরও উপস্থিত ছিলেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সচিব ড. ফারহিনা আহমেদ, অতিরিক্ত সচিব মোহাম্মদ নাভিদ শফিউল্লাহ ও মো. খায়রুল হাসান, প্রধান বন সংরক্ষক মো. আমীর হোসেন চৌধুরী এবং জাইকার দক্ষিণ এশিয়া বিভাগের মহাপরিচালক ইয়ামাদা তেতসুয়া, বাংলাদেশ অফিসের চিফ রিপ্রেজেন্টেটিভ ইচিগুচি তোমোহিদে ও সিনিয়র রিপ্রেজেন্টেটিভ মিউরা মারি।

উভয় পক্ষ আশা প্রকাশ করে যে, জলবায়ু অভিযোজন, জীববৈচিত্র্য সংরক্ষণ, বন ব্যবস্থাপনা ও টেকসই উন্নয়নে এ ধরনের পারস্পরিক সহযোগিতা ভবিষ্যতে আরও সম্প্রসারিত হবে এবং বাংলাদেশ-জাপান অংশীদারিত্ব নতুন উচ্চতায় পৌঁছাবে।

পরিবেশ ক্যাটেগরির আরো সংবাদ