আজ - | | হিজরী

৫ উইকেটের জয়ে সিরিজে এগিয়ে গেল ওয়েস্ট ইন্ডিজ ♦♦ ১২ দিনের ‘ঝড়ে’ বাশারের পতন, মস্কোয় আশ্রয় ♦♦ ভারতকে উড়িয়ে চ্যাম্পিয়ন বাংলাদেশ ♦♦ দেশ পুনর্গঠনের জন্য জাতিকে ঐক্যবদ্ধ করতে হবে: তারেক রহমান ♦♦ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়কদের গাড়িবহরে হামলা ♦♦ জি এম কাদেরকে গ্রেপ্তারে আইনি নোটিশ ♦♦ ভারত ইস্যুতে কঠোর বিএনপি ♦♦‘অভিভাবকহীন’ দুদকে টালমাটাল অবস্থা ♦♦ নির্বাচন নিয়ে শিক্ষা উপদেষ্টার বক্তব্য ‘ব্যক্তিগত’ ♦♦ বাংলাদেশ নিয়ে অপপ্রচার বন্ধে ফেসবুকের সহায়তা চাইলেন প্রধান উপদেষ্টা ♦♦ জুলাই বিপ্লবে আহত ছাত্র-জনতার চিকিৎসা ও পুনর্বাসনে মানবিক ভূমিকায় বিজিবি* ♦♦ দুটি লাইসেন্স বিহীন ভুয়া ট্রাভেল এজেন্সির বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে স্বরাষ্ট্রকে অনুরোধ করেছে ধর্ম মন্ত্রণালয় ♦♦ ট্রাম্প বলেছেন, মিশ্র অভিবাসন অবস্থানে থাকা পরিবারগুলোকে হয়তো দেশে ফেরত পাঠানো হবে ♦♦ ভারতের অপতথ্য প্রচারে আমাদের ক্ষতি নেই: উপদেষ্টা এম সাখাওয়াত হোসেন ♦♦    

গণভবনে জাতীয় নিরাপত্তা কমিটির বৈঠক আজ

ডিপিসি বাংলা সংবাদ
  • আপডেট টাইম :   গণভবনে জাতীয় নিরাপত্তা কমিটির বৈঠক আজ  রবিবার | আগস্ট ৪, ২০২৪ | ১০:১২ এএম
  • ১৩৭ বার
ডিজিটাল ডেস্ক

দেশব্যাপী বিক্ষোভের মধ্যে আজ রোববার নিরাপত্তা বিষয়ক জাতীয় কমিটি বৈঠকে বসবে। গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে এ বৈঠক হওয়ার কথা রয়েছে।

সরকারের বর্তমান মেয়াদে এটিই হবে জাতীয় নিরাপত্তা সংক্রান্ত সর্বোচ্চ এই নীতি-নির্ধারণী কর্তৃপক্ষের প্রথম বৈঠক। এর আগে সর্বশেষ গত ৭ জানুয়ারি জাতীয় নির্বাচনের প্রায় দেড় মাস আগে ২০২৩ সালের ১৫ নভেম্বর এই কমিটি বৈঠকে বসেছিল।

স্বরাষ্ট্র, তথ্য, আইন, অর্থ, পররাষ্ট্র, পরিকল্পনা, শিল্প ও বাণিজ্য মন্ত্রীসহ ২৭ সদস্যের কমিটির সব সদস্য; মন্ত্রিপরিষদ সচিব; প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সচিব; এবং সেনা, নৌ ও বিমানবাহিনীর প্রধানসহ সংশ্লিষ্টদের এই বৈঠকে উপস্থিত থাকতে বলা হয়েছে।

জাতীয় প্রতিরক্ষা নীতি ২০১৮ অনুমোদনের পর ২০১৯ সালের মার্চে নিরাপত্তা বিষয়ক জাতীয় কমিটি গঠিত হয়। এই কমিটি জাতীয় নিরাপত্তা সংক্রান্ত সমস্যা পর্যালোচনা করে।

২০২৩ সালের ১৫ নভেম্বরের বৈঠকে অন্যান্য বিষয়ের মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব ছড়ানো প্রতিরোধ, আইনশৃঙ্খলা বজায় রাখার কৌশল এবং নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম নিয়ে আলোচনা হয়েছিল।


জাতীয় ক্যাটেগরির আরো সংবাদ