আজ - | | হিজরী

৫ উইকেটের জয়ে সিরিজে এগিয়ে গেল ওয়েস্ট ইন্ডিজ ♦♦ ১২ দিনের ‘ঝড়ে’ বাশারের পতন, মস্কোয় আশ্রয় ♦♦ ভারতকে উড়িয়ে চ্যাম্পিয়ন বাংলাদেশ ♦♦ দেশ পুনর্গঠনের জন্য জাতিকে ঐক্যবদ্ধ করতে হবে: তারেক রহমান ♦♦ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়কদের গাড়িবহরে হামলা ♦♦ জি এম কাদেরকে গ্রেপ্তারে আইনি নোটিশ ♦♦ ভারত ইস্যুতে কঠোর বিএনপি ♦♦‘অভিভাবকহীন’ দুদকে টালমাটাল অবস্থা ♦♦ নির্বাচন নিয়ে শিক্ষা উপদেষ্টার বক্তব্য ‘ব্যক্তিগত’ ♦♦ বাংলাদেশ নিয়ে অপপ্রচার বন্ধে ফেসবুকের সহায়তা চাইলেন প্রধান উপদেষ্টা ♦♦ জুলাই বিপ্লবে আহত ছাত্র-জনতার চিকিৎসা ও পুনর্বাসনে মানবিক ভূমিকায় বিজিবি* ♦♦ দুটি লাইসেন্স বিহীন ভুয়া ট্রাভেল এজেন্সির বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে স্বরাষ্ট্রকে অনুরোধ করেছে ধর্ম মন্ত্রণালয় ♦♦ ট্রাম্প বলেছেন, মিশ্র অভিবাসন অবস্থানে থাকা পরিবারগুলোকে হয়তো দেশে ফেরত পাঠানো হবে ♦♦ ভারতের অপতথ্য প্রচারে আমাদের ক্ষতি নেই: উপদেষ্টা এম সাখাওয়াত হোসেন ♦♦    

জুলাই গণঅভ্যুত্থান স্মরণে তরুণদের অংশগ্রহণে ‘আইডিয়া প্রতিযোগিতা’ আয়োজন

ডিপিসি বাংলা সংবাদ
  • আপডেট টাইম :   শুক্রবার | জুলাই ৪, ২০২৫ | ০৫:১৮ এএম
  • ১২৪ বার
নিজস্ব প্রতিবেদক

ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থান ২০২৪ স্মরণে দেশব্যাপী তরুণদের অংশগ্রহণে ‘আইডিয়া প্রতিযোগিতা’ আয়োজন করেছে স্থানীয় সরকার বিভাগ। উদ্ভাবনী চিন্তা ও যুবসমাজের সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে জেলা পর্যায়ে এই জাতীয় ঐতিহাসিক ঘটনাকে স্মরণ ও উৎসাহিত করাই এই প্রতিযোগিতার মূল লক্ষ্য।

প্রতিযোগিতায় অংশ নিতে পারবে ১৫ থেকে ৩০ বছর বয়সী তরুণ-তরুণীরা। স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, যুব সংগঠন, স্কাউট, রোভার, সাংস্কৃতিক বা বিতর্ক সংগঠনের সদস্যসহ যেকোনো উদ্যমী তরুণ অংশগ্রহণ করতে পারবে। অংশ নেওয়া যাবে এককভাবে অথবা সর্বোচ্চ তিনজনের দলে, যেখানে কমপক্ষে একজন নারী সদস্য থাকতে হবে।


আইডিয়া জমা দেওয়ার কাঠামো (১–২ পৃষ্ঠার ধারণাপত্র):

  • শিরোনাম

  • বিবরণ ও উদ্দেশ্য (স্থানসহ)

  • বাস্তবায়ন পরিকল্পনা

  • আনুমানিক বাজেট (সর্বোচ্চ ১০ লক্ষ টাকা)

  • প্রত্যাশিত প্রভাব

  • প্রেরকের নাম ও যোগাযোগের তথ্য


???? জমাদানের শেষ তারিখ:

৮ জুলাই ২০২৫

???? জমা দেওয়ার স্থান:
নিজ জেলার জেলা পরিষদ বা উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়।
(বিকল্পভাবে জেলা পরিষদের অফিসে যোগাযোগ করে ইমেইলেও পাঠানো যাবে।)


???? সম্ভাব্য আইডিয়ার ধরন:

  • দেয়ালচিত্র/ম্যুরাল

  • পথনাটক বা মঞ্চনাটক

  • প্রদর্শনী বা স্থাপনাশিল্প

  • গণসচেতনতা অভিযান

  • কর্মশালা / ওয়ার্কশপ

  • বা যেকোনো উদ্ভাবনী কার্যক্রম যা ইতিহাসের চেতনায় উদ্বুদ্ধ করবে


???? বাস্তবায়ন পদ্ধতি:

প্রতিটি নির্বাচিত আইডিয়া সংশ্লিষ্ট জেলা পরিষদের মাধ্যমে বাস্তবায়িত হবে। জেলা পরিষদ সংশ্লিষ্ট ব্যক্তি বা দলের সঙ্গে সমন্বয় করবে এবং বাজেট ও পরিচালনাভার নিবে।


???? তরুণদের জন্য এক ঐতিহাসিক সুযোগ!
জুলাই গণঅভ্যুত্থানের চেতনায় উদ্বুদ্ধ হয়ে গড়ে তুলুন একটি নতুন ভাবনা, নতুন বাংলাদেশ।
তোমার আইডিয়া বদলে দিতে পারে সমাজ, চিন্তাধারা ও আগামী প্রজন্ম।


???? বিস্তারিত জানতে যোগাযোগ করুন:
জেলা পরিষদ / উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়


লাইফস্টাইল ক্যাটেগরির আরো সংবাদ