নিজস্ব প্রতিবেদকচলচ্চিত্র শিল্পের উন্নয়ন ও সৃজনশীলতা বিকাশে সরকার ২০২৪-২৫ অর্থবছরে ৩২টি চলচ্চিত্র নির্মাণের জন্য মোট ৯ কোটি টাকা অনুদান প্রদানের সিদ্ধান্ত নিয়েছে। তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মোছা. শারমিন আখতার স্বাক্ষরিত পৃথক দুটি প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়েছে।
অনুদানপ্রাপ্ত চলচ্চিত্রগুলোর মধ্যে রয়েছে ১২টি পূর্ণদৈর্ঘ্য এবং ২০টি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র। প্রত্যেকটি পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণে দেওয়া হবে ৭৫ লক্ষ টাকা এবং প্রতিটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র পাবে ২০ লক্ষ টাকা করে অনুদান।
১. রবিনহুডের আশ্চর্য অভিযান
২. মায়ের ডাক
৩. জুলাই
৪. রূহের কাফেলা
৫. পরোটার স্বাদ
৬. খোঁয়ারি
৭. জীবন অপেরা
৮. জলযুদ্ধ
৯. কবির মুখ The Time Keeper
১০. কফিনের ডানা
১১. নওয়াব ফুজুন্নেসা
১২. জুঁই
১. মন্দ-ভালো
২. ফেলানী
৩. ঝুঁকির মাত্রা
৪. জীবনের গান
৫. হু হ্যাজ মেইড আস ফ্লাই
৬. ভরা বাদর
৭. ১২৩০
৮. বৃন্দারাণীর আঙুল
৯. একটি সিনেমার জন্য
১০. দাফন
১১. সাঁতার
১২. মাংস কম
১৩. গগন
১৪. অতিথি
১৫. বোবা
১৬. অদ্বৈত
১৭. আশার আলো
১৮. গর্জনপুরের বাঘা
১৯. হোয়ার দ্য ওয়াটার স্লিপস
২০. অপসময়
প্রজ্ঞাপনে বলা হয়েছে, নির্ধারিত শর্তসাপেক্ষে এই অনুদান প্রদান করা হবে। চলচ্চিত্র নির্মাতাদের নির্ধারিত সময়ের মধ্যে কাজ শুরু ও শেষ করার বিষয়েও নির্দেশনা প্রদান করা হয়েছে।
চলচ্চিত্র অনুরাগী ও সংশ্লিষ্টদের জন্য এটি নিঃসন্দেহে একটি আশাব্যঞ্জক সংবাদ, যা জাতীয় চলচ্চিত্রে নতুন গতি এনে দিতে পারে।