আজ - | | হিজরী

৫ উইকেটের জয়ে সিরিজে এগিয়ে গেল ওয়েস্ট ইন্ডিজ ♦♦ ১২ দিনের ‘ঝড়ে’ বাশারের পতন, মস্কোয় আশ্রয় ♦♦ ভারতকে উড়িয়ে চ্যাম্পিয়ন বাংলাদেশ ♦♦ দেশ পুনর্গঠনের জন্য জাতিকে ঐক্যবদ্ধ করতে হবে: তারেক রহমান ♦♦ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়কদের গাড়িবহরে হামলা ♦♦ জি এম কাদেরকে গ্রেপ্তারে আইনি নোটিশ ♦♦ ভারত ইস্যুতে কঠোর বিএনপি ♦♦‘অভিভাবকহীন’ দুদকে টালমাটাল অবস্থা ♦♦ নির্বাচন নিয়ে শিক্ষা উপদেষ্টার বক্তব্য ‘ব্যক্তিগত’ ♦♦ বাংলাদেশ নিয়ে অপপ্রচার বন্ধে ফেসবুকের সহায়তা চাইলেন প্রধান উপদেষ্টা ♦♦ জুলাই বিপ্লবে আহত ছাত্র-জনতার চিকিৎসা ও পুনর্বাসনে মানবিক ভূমিকায় বিজিবি* ♦♦ দুটি লাইসেন্স বিহীন ভুয়া ট্রাভেল এজেন্সির বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে স্বরাষ্ট্রকে অনুরোধ করেছে ধর্ম মন্ত্রণালয় ♦♦ ট্রাম্প বলেছেন, মিশ্র অভিবাসন অবস্থানে থাকা পরিবারগুলোকে হয়তো দেশে ফেরত পাঠানো হবে ♦♦ ভারতের অপতথ্য প্রচারে আমাদের ক্ষতি নেই: উপদেষ্টা এম সাখাওয়াত হোসেন ♦♦    

দখলমুক্ত বনভূমিতে বৃক্ষরোপণ, সরকারের জিরো টলারেন্স নীতির বাস্তবায়ন”

ডিপিসি বাংলা সংবাদ
  • আপডেট টাইম :   শুক্রবার | জুলাই ৪, ২০২৫ | ০৫:৩৩ এএম
  • ৭৩ বার
নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রামের সীতাকুণ্ডে দীর্ঘদিন ধরে অবৈধভাবে দখল করে রাখা ১১৩ দশমিক ৬৩ একর সরকারি বনভূমি আজ পুনরুদ্ধার করেছে উপকূলীয় বন বিভাগ, চট্টগ্রাম। তুলাতলী মৌজায় অবস্থিত উক্ত জমি কোহিনুর শিপইয়ার্ড কর্তৃক দখল করা হয়েছিল বলে জানা গেছে।

বিএস ০১ নম্বর খতিয়ানের ৪৯৪ নম্বর দাগভুক্ত জমিতে পরিচালিত এই বিশেষ উচ্ছেদ অভিযানে নেতৃত্ব দেন সহকারী বন সংরক্ষক, সদর। অভিযানে অংশ নেন উপকূলীয় বন বিভাগের সদর, সীতাকুণ্ড ও মীরসরাই রেঞ্জের মোট ৩০ জন কর্মকর্তা-কর্মচারী। এছাড়া সহযোগিতা করে সীতাকুণ্ড উপজেলা প্রশাসন, বাংলাদেশ সেনাবাহিনী, র‍্যাব, পুলিশ, চট্টগ্রাম সিটি কর্পোরেশন এবং বিদ্যুৎ বিভাগের শতাধিক সদস্য

অভিযানের সময় একটি দুইতলা ভবনসহ একাধিক অবৈধ স্থাপনা এবং প্রবেশপথের দুইটি গেট সম্পূর্ণরূপে গুঁড়িয়ে দেওয়া হয়

উদ্ধারকৃত বনভূমিতে তাৎক্ষণিকভাবে বন বিভাগ ১২০০টি বনজ গাছের চারা রোপণ করে, যার মধ্যে রয়েছে:

  • ৬০০টি ঝাউ,

  • ৪০০টি করমজা,

  • ২০০টি হিজল

দিনব্যাপী এই অভিযান সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে সফলভাবে শেষ হয়

বনভূমি রক্ষায় সরকারের ঘোষিত ‘জিরো টলারেন্স’ নীতির আওতায় এই অভিযান পরিচালিত হয়েছে বলে জানায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। ভবিষ্যতেও বন দখলকারীদের বিরুদ্ধে এ ধরনের কঠোর অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।


সাহিত্য ক্যাটেগরির আরো সংবাদ