মোঃ দেলোয়ার হোসেনবাংলাদেশের পাট খাতভিত্তিক ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের রপ্তানিযোগ্য সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে প্রথমবারের মতো শুরু হলো ‘Sustainable Market Access Bootcamp – Jute Sector’ কর্মসূচি। আজ মঙ্গলবার বাণিজ্য মন্ত্রণালয়ের উদ্যোগে এবং বস্ত্র ও পাট মন্ত্রণালয়, জেনেভাস্থ EIF ও ITC-এর সহযোগিতায় রাজধানীর জুট ডাইভারসিফিকেশন প্রমোশন সেন্টারে এ কর্মসূচির প্রথম হাইব্রিড ওয়েবিনার অনুষ্ঠিত হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাণিজ্য মন্ত্রণালয়ের WTO অনুবিভাগের প্রধান ও EIF ফোকাল পয়েন্ট ড. নাজনীন কাউসার চৌধুরী। স্বাগত বক্তব্য দেন পাট মন্ত্রণালয় এবং EIF-এর প্রতিনিধিবৃন্দ। বুটক্যাম্পের পরিচিতি তুলে ধরেন ITC-এর প্রকল্প সমন্বয়কারী মি. ডুক ড্যাং।
“State of the Industry” শীর্ষক এই ওয়েবিনারে সরাসরি অংশগ্রহণ করেন প্রায় ১০০ জন এবং Zoom প্ল্যাটফর্মে যুক্ত ছিলেন আরও ১৪৫ জন অংশগ্রহণকারী।
তিন মাসব্যাপী এই কর্মসূচির আওতায় থাকছে ধারাবাহিক ওয়েবিনার, এক-টু-এক মেন্টরিং এবং তিন দিনের সরাসরি ওয়ার্কশপ। উদ্যোক্তাদের ব্র্যান্ডিং, পণ্যে বৈচিত্র্য, মান বজায় রাখা এবং ডিজিটাল মার্কেটিং দক্ষতা বৃদ্ধির ওপর গুরুত্ব দেবে কর্মসূচিটি।