আজ - | | হিজরী

৫ উইকেটের জয়ে সিরিজে এগিয়ে গেল ওয়েস্ট ইন্ডিজ ♦♦ ১২ দিনের ‘ঝড়ে’ বাশারের পতন, মস্কোয় আশ্রয় ♦♦ ভারতকে উড়িয়ে চ্যাম্পিয়ন বাংলাদেশ ♦♦ দেশ পুনর্গঠনের জন্য জাতিকে ঐক্যবদ্ধ করতে হবে: তারেক রহমান ♦♦ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়কদের গাড়িবহরে হামলা ♦♦ জি এম কাদেরকে গ্রেপ্তারে আইনি নোটিশ ♦♦ ভারত ইস্যুতে কঠোর বিএনপি ♦♦‘অভিভাবকহীন’ দুদকে টালমাটাল অবস্থা ♦♦ নির্বাচন নিয়ে শিক্ষা উপদেষ্টার বক্তব্য ‘ব্যক্তিগত’ ♦♦ বাংলাদেশ নিয়ে অপপ্রচার বন্ধে ফেসবুকের সহায়তা চাইলেন প্রধান উপদেষ্টা ♦♦ জুলাই বিপ্লবে আহত ছাত্র-জনতার চিকিৎসা ও পুনর্বাসনে মানবিক ভূমিকায় বিজিবি* ♦♦ দুটি লাইসেন্স বিহীন ভুয়া ট্রাভেল এজেন্সির বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে স্বরাষ্ট্রকে অনুরোধ করেছে ধর্ম মন্ত্রণালয় ♦♦ ট্রাম্প বলেছেন, মিশ্র অভিবাসন অবস্থানে থাকা পরিবারগুলোকে হয়তো দেশে ফেরত পাঠানো হবে ♦♦ ভারতের অপতথ্য প্রচারে আমাদের ক্ষতি নেই: উপদেষ্টা এম সাখাওয়াত হোসেন ♦♦    

রায়েরবাগ এ রেব এর বিশেষ মোবাইল কোর্ট অভিযান

ডিপিসি বাংলা সংবাদ
  • আপডেট টাইম :   মোঃ সুমন শাহ্  শুক্রবার | এপ্রিল ২১, ২০২৩ | ০৯:৩৫ পিএম
  • ২৩০ বার

ঘরমুখো মানুষের যাত্রা নির্বিঘ্ন করতে ফিটনেস ও রোড পারমিট বিহীন গাড়ি এবং অতিরিক্ত ভাড়া আদায়ের বিরুদ্ধে ঢাকা-চিটাগং রোডের রায়েরবাগে র‌্যাবের বিশেষ অভিযানে (ভ্রাম্যমাণ আদালত) ৮০৫০০ টাকা জরিমানা

 

অদ্য ২১ এপ্রিল ২০২৩ খ্রিঃ তারিখ র‌্যাব এর নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব মোঃ মাজহারুল ইসলাম ও র‌্যাব-১০ এর সমন্বয়ে একটি আভিযানিক দল ঢাকা-চিটাগং রোডস্থ রায়েরবাগ এলাকায় একটি অভিযান পরিচালনা করে। এসময় র‌্যাব-১০ এর উক্ত আভিযানিক দল উল্লেখিত এলাকায় ফিটনেস ও রোড পারমিট না থাকা এবং অতিরিক্ত ভাড়া আদায়ের কারণে ০৯টি বাস ও ০২টি মোটরসাইকেলকে ৮০,৫০০/- (আশি হাজার পাঁচশত) টাকা জরিমানা প্রদান করে।

এছাড়া র‌্যাব-১০ কর্তৃক সায়েদাবাদ বাস টার্মিনালে র‌্যাব সাপোর্ট সেন্ট্রার স্থাপন করা হয়েছে। স্থাপনকৃত সাপোর্ট সেন্ট্রারের মাধ্যমে চিকিৎসা সেবা প্রদানের জন্য মেডিকেল টিম গঠন, তাৎক্ষণিক বিকল হওয়া যানবাহনের জন্য মেরামত টিম, ইফতারের জন্য বিশুদ্ধ পানি সরবরাহের পাশাপাশি যাত্রী হয়রানী, চাঁদাবাজি এবং ছিনতাই রোধকল্পে তাৎক্ষনিক ব্যবস্থা গ্রহণের জন্য অভিযোগ কেন্দ্র স্থাপন করেছে। এছাড়াও সায়েদাবাদ বাস টার্মিনাল, যাত্রাবাড়ী, ধোলাইপাড়, রায়েরবাগ, সদরঘাট লঞ্চ টার্মিনাল এবং মাওয়াঘাটসহ বিভিন্ন এলাকায় যথাযথভাবে চেকপোষ্ট স্থাপন করে ফিটনেস ও রোড পারমিট না থাকা এবং অতিরিক্ত ভাড়া আদায়ের বিরুদ্ধে অভিযান চলমান রয়েছে।

 

সর্বোপরি আসন্ন পবিত্র ঈদ-উল ফিতর-২০২৩ উপলক্ষে ঘরমুখো মানুষের যাত্রা নির্বিঘœ করতে এবং মাত্রাতিরিক্ত ভীড় কিংবা সংখ্যাধিক্যের কারণে যে কোন প্রকার ঝুঁকি রোধকল্পে অত্র ব্যাটালিয়নের দায়িত্বপূর্ন এলাকায় ট্রাফিক জ্যাম নিয়ন্ত্রনে ও যানজট নিরসেনে র‌্যাব-১০ এর টহল দল সদা-সর্বদা সচেষ্ট রয়েছে।


ঢাকা বিভাগ ক্যাটেগরির আরো সংবাদ