আজ - | | হিজরী

৫ উইকেটের জয়ে সিরিজে এগিয়ে গেল ওয়েস্ট ইন্ডিজ ♦♦ ১২ দিনের ‘ঝড়ে’ বাশারের পতন, মস্কোয় আশ্রয় ♦♦ ভারতকে উড়িয়ে চ্যাম্পিয়ন বাংলাদেশ ♦♦ দেশ পুনর্গঠনের জন্য জাতিকে ঐক্যবদ্ধ করতে হবে: তারেক রহমান ♦♦ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়কদের গাড়িবহরে হামলা ♦♦ জি এম কাদেরকে গ্রেপ্তারে আইনি নোটিশ ♦♦ ভারত ইস্যুতে কঠোর বিএনপি ♦♦‘অভিভাবকহীন’ দুদকে টালমাটাল অবস্থা ♦♦ নির্বাচন নিয়ে শিক্ষা উপদেষ্টার বক্তব্য ‘ব্যক্তিগত’ ♦♦ বাংলাদেশ নিয়ে অপপ্রচার বন্ধে ফেসবুকের সহায়তা চাইলেন প্রধান উপদেষ্টা ♦♦ জুলাই বিপ্লবে আহত ছাত্র-জনতার চিকিৎসা ও পুনর্বাসনে মানবিক ভূমিকায় বিজিবি* ♦♦ দুটি লাইসেন্স বিহীন ভুয়া ট্রাভেল এজেন্সির বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে স্বরাষ্ট্রকে অনুরোধ করেছে ধর্ম মন্ত্রণালয় ♦♦ ট্রাম্প বলেছেন, মিশ্র অভিবাসন অবস্থানে থাকা পরিবারগুলোকে হয়তো দেশে ফেরত পাঠানো হবে ♦♦ ভারতের অপতথ্য প্রচারে আমাদের ক্ষতি নেই: উপদেষ্টা এম সাখাওয়াত হোসেন ♦♦    

রৌমারীতে ভুয়া চিকিৎসক আটক করে ৬ মাসের কারাদণ্ড

ডিপিসি বাংলা সংবাদ
  • আপডেট টাইম :   শনিবার | জুলাই ২৭, ২০২৪ | ১০:৩৬ পিএম
  • ৭১ বার
আব্দুল কাইয়ুম রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ

আব্দুল কাইয়ুম রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ 
কুড়িগ্রামের রৌমারীতে ডা: শহিদুল ইসলাম ফরিদ নাম পরিচয়ে চিকিৎসা দেওয়া এক ভুয়া চিকিৎসককে আটক করা হয়েছে।
বৃহস্পতিবার দুপুর ২টার দিকে হক ডায়াগনষ্টিক সেন্টার থেকে তাকে আটক করা হয়।
জানা গেছে দুপুরের দিকে গোপন সংবাদের ভিত্তিতে রৌমারীর সহকারি কমিশনার 
(ভূমি) এক্সিউটিভ ম্যাজিষ্টেট রাশেল দিত্ত হক ডায়াগনষ্টিক সেন্টারে অভিযান পরিচালনা 
করেন।
এসময় শাহ মোঃ ফরিদ উজ্জামান ভুয়া চিকিৎসক হিসেবে প্রমাণিত হয়। তিনি 
মোঃ শহিদুল ইসলাম ফরিদ নামের অন্য এক চিকিৎসকের নাম ব্যবহার করে বিভিন্ন 
এলাকায় রোগীদের চিকিৎসা দিয়ে আসছিলেন। পরে সহকারি কমিশনার (ভূমি) এক্সিউটিভ ম্যাজিষ্টেট রাশেল দিত্ত ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ওই ভুয়া চিকিৎসককে ছয় 
মাসের বিনাশ্রম কারাদন্ড ও এক হাজার টাকা অর্থদন্ড দেওয়া হয়েছে। শুক্রবার তাকে 
কুড়িগ্রাম জেল হাজতে প্রেরণ করা হয়। উপজেলায় লাইসেন্স বিহিন প্রায় এক ডজন 
ডায়াগনস্টিক সেন্টার রয়েছে। এসব সেন্টারে প্রায় সময়ে ভুয়া চিকিৎসক দ্বারা রোগীদের চিকিৎসাসেবা দেওয়া হয়। এর লাইসেন্স না থাকার কারনে সিভিল সার্জন কর্তৃক অভিযান চালিয়ে মাঝে মধ্যে জরিমানা ও বন্ধ করে দেওয়া হয়। 
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর আবাসিক মেডিকেল অফিসার 
(আরএমও) ডা.শাহাদত হোসেন শিমুল, রৌমারী থানার এসআই ফায়সাল সহ অন্যান্য 
কর্মকর্তাবৃন্দ। সহকারি কমিশনার (ভূমি) রাশেল দিত্ত জানান, সে ভুয়া চিকিৎসক হিসেবে স্বীকার 
করেছেন। তাই তাকে ৬ মাসের কারাদন্ড ও এক হাজার টাকা অর্থদন্ড দেওয়া হয়েছে। সে 
জামালপুর জেলার দেওয়ানগঞ্জ উপজেলার মন্ডল বাড়ি আকন্দপাড়া গ্রামের শাহাজালাল আকন্দ এর ছেলে বলে জানা গেছে। 
 


রংপুর বিভাগ ক্যাটেগরির আরো সংবাদ