আজ - | | হিজরী

৫ উইকেটের জয়ে সিরিজে এগিয়ে গেল ওয়েস্ট ইন্ডিজ ♦♦ ১২ দিনের ‘ঝড়ে’ বাশারের পতন, মস্কোয় আশ্রয় ♦♦ ভারতকে উড়িয়ে চ্যাম্পিয়ন বাংলাদেশ ♦♦ দেশ পুনর্গঠনের জন্য জাতিকে ঐক্যবদ্ধ করতে হবে: তারেক রহমান ♦♦ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়কদের গাড়িবহরে হামলা ♦♦ জি এম কাদেরকে গ্রেপ্তারে আইনি নোটিশ ♦♦ ভারত ইস্যুতে কঠোর বিএনপি ♦♦‘অভিভাবকহীন’ দুদকে টালমাটাল অবস্থা ♦♦ নির্বাচন নিয়ে শিক্ষা উপদেষ্টার বক্তব্য ‘ব্যক্তিগত’ ♦♦ বাংলাদেশ নিয়ে অপপ্রচার বন্ধে ফেসবুকের সহায়তা চাইলেন প্রধান উপদেষ্টা ♦♦ জুলাই বিপ্লবে আহত ছাত্র-জনতার চিকিৎসা ও পুনর্বাসনে মানবিক ভূমিকায় বিজিবি* ♦♦ দুটি লাইসেন্স বিহীন ভুয়া ট্রাভেল এজেন্সির বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে স্বরাষ্ট্রকে অনুরোধ করেছে ধর্ম মন্ত্রণালয় ♦♦ ট্রাম্প বলেছেন, মিশ্র অভিবাসন অবস্থানে থাকা পরিবারগুলোকে হয়তো দেশে ফেরত পাঠানো হবে ♦♦ ভারতের অপতথ্য প্রচারে আমাদের ক্ষতি নেই: উপদেষ্টা এম সাখাওয়াত হোসেন ♦♦    

কামরাঙ্গীরচরে রকি হত্যা মামলায় দুই আসামি গ্রেফতার

ডিপিসি বাংলা সংবাদ
  • আপডেট টাইম :   মঙ্গলবার | জুলাই ১, ২০২৫ | ১০:২৯ পিএম
  • ৬৭ বার
মোঃ দেলোয়ার হোসেন

রাজধানীর কামরাঙ্গীরচরে পূর্ব শত্রুতার জেরে রকি হত্যা মামলার প্রধান দুই আসামিকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কামরাঙ্গীরচর থানা পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন মো. আবু তালেব মেম্বার (৩৭) ও মো. পলাশ খাঁ (৩৩)।

থানা সূত্রে জানা যায়, সোমবার (৩০ জুন) বিকেল সাড়ে ৫টার দিকে মাদারীপুর জেলার কালকিনি থানা এলাকা থেকে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

এর আগে গত ২৩ জুন রাত ১২টা ৫ মিনিট থেকে সাড়ে ১২টার মধ্যে কামরাঙ্গীরচরের ৫৭ নম্বর ওয়ার্ডের বেড়িবাঁধ এলাকায় রিকশা গ্যারেজের সামনে পাকা রাস্তায় রকিকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করা হয়। ঘটনার সঙ্গে গ্রেফতারকৃত দুই আসামিসহ পলাতক আরও ৪-৫ জন জড়িত ছিল বলে অভিযোগ পাওয়া গেছে।

আহতের চিৎকারে স্থানীয়রা ছুটে এসে রকিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান। এ ঘটনায় নিহতের মা রাজিয়া বেগম বাদী হয়ে কামরাঙ্গীরচর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

পুলিশ জানায়, মামলার পর নিবিড় তদন্ত ও তথ্যপ্রযুক্তির সহায়তায় আসামিদের অবস্থান শনাক্ত করা হয়। পরে মাদারীপুরের কালকিনি থেকে তাদের গ্রেফতার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামিরা জানিয়েছে, ঘটনার আগের দিন (২২ জুন) বিকেলে আবু তালেব মেম্বার ও শাওন নামের একজন স্থানীয় এক রিকশাচালকের কাছ থেকে জোর করে টাকা নেয়। বিষয়টি রকি জানতে পেরে মেম্বারকে জিজ্ঞাসা করলে উভয়ের মধ্যে তর্ক ও গালাগাল হয়। সেই ঘটনার জের ধরেই পরদিন রকিকে কুপিয়ে হত্যা করা হয়।

পুলিশ জানিয়েছে, ঘটনার সঙ্গে জড়িত পলাতক আসামিদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে। হত্যায় ব্যবহৃত অস্ত্র উদ্ধারের চেষ্টা চলছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া চলমান।


ঢাকা বিভাগ ক্যাটেগরির আরো সংবাদ