আজ - | | হিজরী

৫ উইকেটের জয়ে সিরিজে এগিয়ে গেল ওয়েস্ট ইন্ডিজ ♦♦ ১২ দিনের ‘ঝড়ে’ বাশারের পতন, মস্কোয় আশ্রয় ♦♦ ভারতকে উড়িয়ে চ্যাম্পিয়ন বাংলাদেশ ♦♦ দেশ পুনর্গঠনের জন্য জাতিকে ঐক্যবদ্ধ করতে হবে: তারেক রহমান ♦♦ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়কদের গাড়িবহরে হামলা ♦♦ জি এম কাদেরকে গ্রেপ্তারে আইনি নোটিশ ♦♦ ভারত ইস্যুতে কঠোর বিএনপি ♦♦‘অভিভাবকহীন’ দুদকে টালমাটাল অবস্থা ♦♦ নির্বাচন নিয়ে শিক্ষা উপদেষ্টার বক্তব্য ‘ব্যক্তিগত’ ♦♦ বাংলাদেশ নিয়ে অপপ্রচার বন্ধে ফেসবুকের সহায়তা চাইলেন প্রধান উপদেষ্টা ♦♦ জুলাই বিপ্লবে আহত ছাত্র-জনতার চিকিৎসা ও পুনর্বাসনে মানবিক ভূমিকায় বিজিবি* ♦♦ দুটি লাইসেন্স বিহীন ভুয়া ট্রাভেল এজেন্সির বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে স্বরাষ্ট্রকে অনুরোধ করেছে ধর্ম মন্ত্রণালয় ♦♦ ট্রাম্প বলেছেন, মিশ্র অভিবাসন অবস্থানে থাকা পরিবারগুলোকে হয়তো দেশে ফেরত পাঠানো হবে ♦♦ ভারতের অপতথ্য প্রচারে আমাদের ক্ষতি নেই: উপদেষ্টা এম সাখাওয়াত হোসেন ♦♦    

নারী নির্যাতন প্রতিকার ও প্রতিরোধে কাজ করবে কুইক রেসপন্স টীম, মুরাদনগর থেকে যাত্রা শুরু

ডিপিসি বাংলা সংবাদ
  • আপডেট টাইম :   শুক্রবার | জুলাই ৪, ২০২৫ | ০৫:১২ এএম
  • ৫৯ বার
মুরাদনগর, কুমিল্লা |

বাংলাদেশের প্রতিটি ইউনিয়ন পর্যায়ে নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে ‘কুইক রেসপন্স টীম’ গঠন করা হবে বলে জানিয়েছেন সমাজকল্যাণ এবং মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমীন এস মুরশিদ। সম্প্রতি কুমিল্লার মুরাদনগরে ঘটে যাওয়া নারীর উপর নৃশংস সহিংসতার ঘটনার প্রেক্ষিতে এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান তিনি।

মুরাদনগর উপজেলা প্রশাসন আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে উপদেষ্টা বলেন, “নারী নির্যাতনের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে আজ মুরাদনগর থেকে ‘কুইক রেসপন্স টীম’-এর যাত্রা শুরু হচ্ছে। সারাদেশে এ কার্যক্রম সম্প্রসারিত হবে।”

উপজেলা অডিটোরিয়ামে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আব্দুর রহমান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের যুগ্মসচিব ড. প্রকাশ কান্তি চৌধুরী। সভায় জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, মুরাদনগরের প্রশাসনিক ও শিক্ষাপ্রতিষ্ঠানের প্রতিনিধিরা, জুলাই যোদ্ধারা এবং প্রেসক্লাবের সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।

উপদেষ্টা শারমীন এস মুরশিদ বলেন, “নারী ও শিশুর প্রতি নির্যাতন এক ধরনের মানবাধিকার লঙ্ঘন। ধর্মীয় মূল্যবোধের অভাব, সামাজিক রীতিনীতি ও বৈষম্যমূলক দৃষ্টিভঙ্গি থেকে এই সহিংসতা বাড়ছে। শুধুমাত্র আইন দিয়ে নয়, সমাজের সচেতন অংশ ও তরুণদেরও এগিয়ে আসতে হবে।”

তিনি আরও বলেন, “বাংলাদেশে কঠোর আইন থাকা সত্ত্বেও নারী ও শিশু নির্যাতনের হার কমছে না। সাইবার বুলিংসহ বিভিন্ন নতুন ধরনের সহিংসতা এখন ভয়াবহ রূপ নিচ্ছে। এসব মোকাবিলায় একটি কার্যকর কাঠামো জরুরি, যা আমরা ‘কুইক রেসপন্স টীম’-এর মাধ্যমে গড়ে তুলছি।”

সাংবাদিকদের উদ্দেশে উপদেষ্টা বলেন, “আইনের ১৪ ধারা এবং হাইকোর্টের নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও অনেক সময় ভিকটিমের চিত্র প্রকাশ করা হয়, যা সম্পূর্ণ বেআইনি। অপরাধীদের পরিচয় প্রকাশ করতে হবে, কিন্তু ভিকটিমকে নয়। এই বিষয়ে গণমাধ্যমকে আরও দায়িত্বশীল হতে হবে।”

তিনি আরও বলেন, “জুলাই গণঅভ্যুত্থানের আদর্শ থেকে শিক্ষা নিয়ে আমরা নতুন বাংলাদেশ গড়তে চাই — একটি নিরাপদ, সমানাধিকারের সমাজ যেখানে নারী ও শিশু থাকবে সুরক্ষিত।”

সভা শেষে মুরাদনগর উপজেলায় নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে কুইক রেসপন্স টিমের কমিটি ঘোষণা করা হয়। উপজেলা নির্বাহী অফিসার মোঃ আব্দুর রহমান এই কমিটির আহ্বায়ক হিসেবে দায়িত্ব গ্রহণ করেন।

???? মুরাদনগরের তৃণমূল পর্যায় থেকেই শুরু হবে নারী নির্যাতন প্রতিরোধের বাস্তবভিত্তিক কার্যক্রম।


চট্টগ্রাম বিভাগ ক্যাটেগরির আরো সংবাদ