আজ - | | হিজরী

৫ উইকেটের জয়ে সিরিজে এগিয়ে গেল ওয়েস্ট ইন্ডিজ ♦♦ ১২ দিনের ‘ঝড়ে’ বাশারের পতন, মস্কোয় আশ্রয় ♦♦ ভারতকে উড়িয়ে চ্যাম্পিয়ন বাংলাদেশ ♦♦ দেশ পুনর্গঠনের জন্য জাতিকে ঐক্যবদ্ধ করতে হবে: তারেক রহমান ♦♦ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়কদের গাড়িবহরে হামলা ♦♦ জি এম কাদেরকে গ্রেপ্তারে আইনি নোটিশ ♦♦ ভারত ইস্যুতে কঠোর বিএনপি ♦♦‘অভিভাবকহীন’ দুদকে টালমাটাল অবস্থা ♦♦ নির্বাচন নিয়ে শিক্ষা উপদেষ্টার বক্তব্য ‘ব্যক্তিগত’ ♦♦ বাংলাদেশ নিয়ে অপপ্রচার বন্ধে ফেসবুকের সহায়তা চাইলেন প্রধান উপদেষ্টা ♦♦ জুলাই বিপ্লবে আহত ছাত্র-জনতার চিকিৎসা ও পুনর্বাসনে মানবিক ভূমিকায় বিজিবি* ♦♦ দুটি লাইসেন্স বিহীন ভুয়া ট্রাভেল এজেন্সির বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে স্বরাষ্ট্রকে অনুরোধ করেছে ধর্ম মন্ত্রণালয় ♦♦ ট্রাম্প বলেছেন, মিশ্র অভিবাসন অবস্থানে থাকা পরিবারগুলোকে হয়তো দেশে ফেরত পাঠানো হবে ♦♦ ভারতের অপতথ্য প্রচারে আমাদের ক্ষতি নেই: উপদেষ্টা এম সাখাওয়াত হোসেন ♦♦    

মতিঝিল এলাকা থেকে ২৮,০০০ পিস ইয়াবাসহ মাদককারবারী গ্রেফতার

ডিপিসি বাংলা সংবাদ
  • আপডেট টাইম :   শুক্রবার | জুলাই ৪, ২০২৫ | ০৫:৫৩ এএম
  • ৭৬ বার
নিজস্ব প্রতিবেদক

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) ঢাকা মেট্রো কার্যালয় (উত্তর) কর্তৃক মতিঝিল থানাধীন এলাকায় এক বিশেষ অভিযান চালিয়ে ২৮,০০০ পিস মিথাইল অ্যামফিটামিনযুক্ত ইয়াবা ট্যাবলেট উদ্ধার এবং এক মাদককারবারীকে গ্রেফতার করেছে।

অভিযানে মোহাম্মদপুর সার্কেল পুলিশ সদস্য পরিদর্শক মোঃ তমিজ উদ্দিন মৃধার নেতৃত্বে চৌকশ একটি টিম অংশগ্রহণ করে। গ্রেফতারকৃত ব্যক্তি মোঃ নাজিম উদ্দিন (৪৩), পিতা: জয়নাল মোল্যা, বাঘারপাড়া, যশোর জেলা থেকে আসে।

তদন্তে জানা গেছে, ইয়াবা চক্রটি কক্সবাজার থেকে ঢাকাগামী একটি বাসে বিপুল পরিমাণ নিষিদ্ধ মাদক ঢাকায় আনার পরিকল্পনা করছিল। পুলিশের বিশেষ নজরদারিতে ওই বাসটি আরামবাগ এজিবি কলোনীর সামনে থেকে তল্লাশি করে ইয়াবা উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত নাজিম উদ্দিন ঢাকার বিভিন্ন অভিজাত এলাকা ও দেশের বিভিন্ন জেলায় পাইকারি মাদক সরবরাহের সঙ্গে জড়িত থাকার তথ্য পাওয়া গেছে।

মাদক ব্যবসায়ীরা আইন প্রয়োগকারী সংস্থার নজর এড়াতে বিভিন্ন এনক্রিপ্টেড অ্যাপ ও পদ্ধতি ব্যবহার করে বড় চালান ঢাকায় সরবরাহ করতো বলে পুলিশ জানায়।

গ্রেফতারকৃত নাজিম উদ্দিনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী মতিঝিল থানায় মামলা দায়ের করা হয়েছে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ঢাকা মেট্রো কার্যালয় (উত্তর) এ ধরনের অভিযান অব্যাহত রাখার প্রতিশ্রুতি দিয়েছে।


ঢাকা বিভাগ ক্যাটেগরির আরো সংবাদ