আজ - | | হিজরী

৫ উইকেটের জয়ে সিরিজে এগিয়ে গেল ওয়েস্ট ইন্ডিজ ♦♦ ১২ দিনের ‘ঝড়ে’ বাশারের পতন, মস্কোয় আশ্রয় ♦♦ ভারতকে উড়িয়ে চ্যাম্পিয়ন বাংলাদেশ ♦♦ দেশ পুনর্গঠনের জন্য জাতিকে ঐক্যবদ্ধ করতে হবে: তারেক রহমান ♦♦ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়কদের গাড়িবহরে হামলা ♦♦ জি এম কাদেরকে গ্রেপ্তারে আইনি নোটিশ ♦♦ ভারত ইস্যুতে কঠোর বিএনপি ♦♦‘অভিভাবকহীন’ দুদকে টালমাটাল অবস্থা ♦♦ নির্বাচন নিয়ে শিক্ষা উপদেষ্টার বক্তব্য ‘ব্যক্তিগত’ ♦♦ বাংলাদেশ নিয়ে অপপ্রচার বন্ধে ফেসবুকের সহায়তা চাইলেন প্রধান উপদেষ্টা ♦♦ জুলাই বিপ্লবে আহত ছাত্র-জনতার চিকিৎসা ও পুনর্বাসনে মানবিক ভূমিকায় বিজিবি* ♦♦ দুটি লাইসেন্স বিহীন ভুয়া ট্রাভেল এজেন্সির বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে স্বরাষ্ট্রকে অনুরোধ করেছে ধর্ম মন্ত্রণালয় ♦♦ ট্রাম্প বলেছেন, মিশ্র অভিবাসন অবস্থানে থাকা পরিবারগুলোকে হয়তো দেশে ফেরত পাঠানো হবে ♦♦ ভারতের অপতথ্য প্রচারে আমাদের ক্ষতি নেই: উপদেষ্টা এম সাখাওয়াত হোসেন ♦♦    

বোরকা, হিজাবে ছাত্রীদের ওপর নিষেধাজ্ঞা নয়: ভারতের সুপ্রিম কোর্ট

ডিপিসি বাংলা সংবাদ
  • আপডেট টাইম :   বোরকা, হিজাবে ছাত্রীদের ওপর নিষেধাজ্ঞা নয়: ভারতের সুপ্রিম কোর্ট  শুক্রবার | আগস্ট ৯, ২০২৪ | ০৮:৩৪ পিএম
  • ১২৩ বার
ডিজিটাল ডেস্ক

হিজাব, বোরকা, টুপি বা নিকাব নিষিদ্ধ করা নিয়ে মুম্বাই কলেজের নির্দেশে স্থগিতাদেশ দিলেন সুপ্রিম কোর্ট। আজ শুক্রবার সর্বোচ্চ আদালত এই নির্দেশ দিয়ে বলেন, মেয়ে পড়ুয়ারা কী পরবেন না পরবেন, সেটা তাঁদের স্বাধীনতা।

বিচারপতি সঞ্জীব খান্না ও বিচারপতি সঞ্জয় কুমারের ডিভিশন বেঞ্চ এই নির্দেশ দিয়ে বলেন, কলেজ কর্তৃপক্ষ বাধ্য করতে পারে না মেয়ে পড়ুয়ারা কী পরবেন ও কী পরবেন না।

কলেজ কর্তৃপক্ষের উদ্দেশে বিচারপতিরা বলেন, হঠাৎই একদিন আপনারা বুঝতে পারলেন ভারতে বহু ধর্মের মানুষ থাকে! কিন্তু আশ্চর্যজনকভাবে কলেজ কর্তৃপক্ষ মেয়ে পড়ুয়াদের বিন্দি বা তিলক না পরা নিয়ে কোনো নির্দেশ দেয়নি!

বিচারপতিরা জানতে চান, পোশাকের মাধ্যমে ধর্ম নির্ধারণ করা যায়। কিন্তু পড়ুয়াদের নামও তো তাঁদের ধর্মীয় পরিচয় জানিয়ে দেয়?

মুম্বাইয়ের চেম্বুর ট্রম্বে এডুকেশন সোসাইটি সেখানকার মেয়ে পড়ুয়াদের এই নির্দেশ দিয়েছিল। সেই নির্দেশের বিরুদ্ধে মামলা করা হলে বোম্বে হাইকোর্ট ওই নির্দেশ বহাল রাখেন।

হাইকোর্টের নির্দেশ চ্যালেঞ্জ জানানো হয় সুপ্রিম কোর্টে। আবেদনকারীরা বলেন, এই নিষেধাজ্ঞার কারণে মুসলমান পড়ুয়ারা ক্লাস করতে পারছেন না। সর্বোচ্চ আদালত সেই নির্দেশ স্থগিত রেখে জানান, কলেজ কর্তৃপক্ষকে ১৮ নভেম্বরের মধ্যে তাঁদের মতামত জানাতে হবে।

সুপ্রিম কোর্ট অবশ্য জানান, কোনো পড়ুয়া শ্রেণিকক্ষে বোরকা পরে ঢুকতে পারবেন না। কলেজ চত্বরে ধর্মীয় কাজকর্মও করা যাবে না। বিচারপতিরা বলেন, তাঁদের নির্দেশের অপব্যবহার হলে কলেজ কর্তৃপক্ষ আদালতের শরণাপন্ন হতে পারবে।


আন্তর্জাতিক ক্যাটেগরির আরো সংবাদ