আজ - | | হিজরী

৫ উইকেটের জয়ে সিরিজে এগিয়ে গেল ওয়েস্ট ইন্ডিজ ♦♦ ১২ দিনের ‘ঝড়ে’ বাশারের পতন, মস্কোয় আশ্রয় ♦♦ ভারতকে উড়িয়ে চ্যাম্পিয়ন বাংলাদেশ ♦♦ দেশ পুনর্গঠনের জন্য জাতিকে ঐক্যবদ্ধ করতে হবে: তারেক রহমান ♦♦ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়কদের গাড়িবহরে হামলা ♦♦ জি এম কাদেরকে গ্রেপ্তারে আইনি নোটিশ ♦♦ ভারত ইস্যুতে কঠোর বিএনপি ♦♦‘অভিভাবকহীন’ দুদকে টালমাটাল অবস্থা ♦♦ নির্বাচন নিয়ে শিক্ষা উপদেষ্টার বক্তব্য ‘ব্যক্তিগত’ ♦♦ বাংলাদেশ নিয়ে অপপ্রচার বন্ধে ফেসবুকের সহায়তা চাইলেন প্রধান উপদেষ্টা ♦♦ জুলাই বিপ্লবে আহত ছাত্র-জনতার চিকিৎসা ও পুনর্বাসনে মানবিক ভূমিকায় বিজিবি* ♦♦ দুটি লাইসেন্স বিহীন ভুয়া ট্রাভেল এজেন্সির বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে স্বরাষ্ট্রকে অনুরোধ করেছে ধর্ম মন্ত্রণালয় ♦♦ ট্রাম্প বলেছেন, মিশ্র অভিবাসন অবস্থানে থাকা পরিবারগুলোকে হয়তো দেশে ফেরত পাঠানো হবে ♦♦ ভারতের অপতথ্য প্রচারে আমাদের ক্ষতি নেই: উপদেষ্টা এম সাখাওয়াত হোসেন ♦♦    

বাংলাদেশ-মরক্কো প্রীতি ফুটবল ম্যাচ আয়োজনের প্রস্তাব"

ডিপিসি বাংলা সংবাদ
  • আপডেট টাইম :   শুক্রবার | জুলাই ৪, ২০২৫ | ০৫:২১ এএম
  • ৭১ বার
নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশ ও মরক্কোর মধ্যে শিক্ষা ও ক্রীড়া খাতে সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে আজ মরক্কোর রাজধানী রাবাতে এক দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে অংশগ্রহণ করেন বাংলাদেশ সরকারের মাননীয় যুব ও ক্রীড়া উপদেষ্টা জনাব আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া এবং মরক্কোর জাতীয় শিক্ষা, প্রাক-প্রাথমিক ও ক্রীড়া বিষয়ক মন্ত্রী জনাব মোহাম্মদ সাদ বেরাদা।

বৈঠকের শুরুতেই মরক্কোর মন্ত্রী দেশটির সমন্বিত শিক্ষা ও ক্রীড়া কাঠামো তুলে ধরেন। বিশেষ করে তিনি “স্টাডি অ্যান্ড স্পোর্টস” মডেলের কথা উল্লেখ করেন, যা শিক্ষার্থীদের ঝরে পড়া রোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। প্রাক-প্রাথমিক শিক্ষার বিস্তারে মরক্কোর গৃহীত নীতিগত ও প্রাতিষ্ঠানিক পদক্ষেপও তিনি তুলে ধরেন।

বাংলাদেশের যুব ও ক্রীড়া উপদেষ্টা মরক্কোর রাজা, হিজ ম্যাজেস্টি কিং মোহাম্মেদ ষষ্ঠ-এর দূরদর্শী নেতৃত্বের প্রশংসা করে বলেন, “মরক্কোর শিক্ষা ও ক্রীড়ার সমন্বিত মডেল উন্নয়নশীল দেশগুলোর জন্য একটি রোল মডেল হতে পারে।” তিনি দুই দেশের মধ্যে প্রযুক্তিগত সহায়তা, প্রশিক্ষণ এবং অভিজ্ঞতা বিনিময়ের ভিত্তিতে ক্রীড়া সহযোগিতা জোরদারের প্রস্তাব দেন।

তিনি বাংলাদেশ ও মরক্কোর জাতীয় ফুটবল দলের মধ্যে একটি প্রীতি ম্যাচ আয়োজনের প্রস্তাব দেন এবং ২০২৫ সালে অনুষ্ঠেয় “গ্লোবাল ইয়ুথ সামিট”-এ মরক্কোর মাননীয় মন্ত্রীকে আমন্ত্রণ জানান।

বৈঠকে মরক্কোর মন্ত্রী বাংলাদেশের শিক্ষা ও যুব উন্নয়ন খাতে সাম্প্রতিক অগ্রগতির প্রশংসা করে বলেন, “মরক্কো প্রি-স্কুল শিক্ষায় বিশেষ গুরুত্ব দিচ্ছে এবং ডিজিটাল প্রযুক্তির মাধ্যমে পাঠদানকে আরও কার্যকর ও আনন্দদায়ক করে তোলার উদ্যোগ নিয়েছে।” তিনি আরও জানান, বর্তমানে শিক্ষার্থীদের একাডেমিক তথ্য একটি কেন্দ্রীয় ডেটাবেইজে সংরক্ষিত হচ্ছে, যা শিক্ষা নীতিনির্ধারণে সহায়ক ভূমিকা রাখছে।

উভয় পক্ষই আশা প্রকাশ করেন, এই বৈঠক বাংলাদেশ ও মরক্কোর মধ্যে শিক্ষা ও ক্রীড়া খাতে পারস্পরিক সহযোগিতা আরও গভীর ও ফলপ্রসূ করবে। দ্বিপাক্ষিক সম্পর্কের এ ধারা ভবিষ্যতে নতুন সম্ভাবনার দুয়ার উন্মোচন করবে বলেও তারা অভিমত ব্যক্ত করেন।


আন্তর্জাতিক ক্যাটেগরির আরো সংবাদ