আজ - | | হিজরী

৫ উইকেটের জয়ে সিরিজে এগিয়ে গেল ওয়েস্ট ইন্ডিজ ♦♦ ১২ দিনের ‘ঝড়ে’ বাশারের পতন, মস্কোয় আশ্রয় ♦♦ ভারতকে উড়িয়ে চ্যাম্পিয়ন বাংলাদেশ ♦♦ দেশ পুনর্গঠনের জন্য জাতিকে ঐক্যবদ্ধ করতে হবে: তারেক রহমান ♦♦ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়কদের গাড়িবহরে হামলা ♦♦ জি এম কাদেরকে গ্রেপ্তারে আইনি নোটিশ ♦♦ ভারত ইস্যুতে কঠোর বিএনপি ♦♦‘অভিভাবকহীন’ দুদকে টালমাটাল অবস্থা ♦♦ নির্বাচন নিয়ে শিক্ষা উপদেষ্টার বক্তব্য ‘ব্যক্তিগত’ ♦♦ বাংলাদেশ নিয়ে অপপ্রচার বন্ধে ফেসবুকের সহায়তা চাইলেন প্রধান উপদেষ্টা ♦♦ জুলাই বিপ্লবে আহত ছাত্র-জনতার চিকিৎসা ও পুনর্বাসনে মানবিক ভূমিকায় বিজিবি* ♦♦ দুটি লাইসেন্স বিহীন ভুয়া ট্রাভেল এজেন্সির বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে স্বরাষ্ট্রকে অনুরোধ করেছে ধর্ম মন্ত্রণালয় ♦♦ ট্রাম্প বলেছেন, মিশ্র অভিবাসন অবস্থানে থাকা পরিবারগুলোকে হয়তো দেশে ফেরত পাঠানো হবে ♦♦ ভারতের অপতথ্য প্রচারে আমাদের ক্ষতি নেই: উপদেষ্টা এম সাখাওয়াত হোসেন ♦♦    

অন্তর্বর্তী সরকারের সংস্কার কার্যক্রমে জাইকার সমর্থনের অঙ্গীকার

ডিপিসি বাংলা সংবাদ
  • আপডেট টাইম :   শুক্রবার | জুলাই ৪, ২০২৫ | ০৫:৩৬ এএম
  • ১০৬ বার
মোঃ দেলোয়ার হোসেন

বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস জাপানের প্রতি বিনিয়োগ, মৎস্য খাত, রোহিঙ্গা মানবিক সহায়তা এবং শিক্ষাসহ ক্রীড়া ও যুব উন্নয়ন খাতে সহযোগিতা আরও জোরদারের আহ্বান জানিয়েছেন।

তিনি আজ রাজধানীর রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় জাপান আন্তর্জাতিক সহযোগিতা সংস্থা (জাইকা)-এর নির্বাহী সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মিয়াজাকি কাতসুরা-র সঙ্গে বৈঠকে এই আহ্বান জানান।

অধ্যাপক ইউনূস বলেন, “জাপান সবসময় বাংলাদেশের বিশ্বস্ত বন্ধু। আমি সম্প্রতি জাপান সফরে গিয়ে আপনাদের দেশের উষ্ণ আতিথেয়তায় মুগ্ধ হয়েছি।”

মিয়াজাকি জানান, জাপান এশিয়ায় বাংলাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ অংশীদার হিসেবে বাংলাদেশকে উন্নয়নের সহযাত্রী হিসেবে পাশে রাখতে প্রতিশ্রুতিবদ্ধ। তিনি বলেন, “জুলাইয়ের গণঅভ্যুত্থানে নিহত ও আহতদের জন্য আমরা গভীরভাবে শোকাহত।”

বৈঠকে প্রধান উপদেষ্টা মাতারবাড়ি প্রকল্পের গুরুত্ব তুলে ধরে বলেন, “এটি আমাদের দেশের ভবিষ্যতের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ অঞ্চল।” তিনি বাংলাদেশের সমুদ্রভিত্তিক অর্থনীতির সম্ভাবনার কথা উল্লেখ করেন এবং বলেন, “জাইকার প্রেসিডেন্টকে আমি বলেছি, আমরা সি-বেইজড ইকোনমি গড়তে চাই।”

অধ্যাপক ইউনূস জাপানে উচ্চশিক্ষা ও কর্মসংস্থানের সুযোগ আরও বাড়ানোর আহ্বান জানান। “অনেক তরুণ জাপানে কাজ করতে চায়। সমস্যা হলো ভাষা। আমরা প্রস্তাব দিয়েছি, জাপানি শিক্ষকরা বাংলাদেশে এসে অথবা অনলাইনে ভাষা ও কর্মস্থলের আচরণবিধি শেখাক,” তিনি বলেন।

রোহিঙ্গা শরণার্থী প্রসঙ্গে অধ্যাপক ইউনূস উদ্বেগ প্রকাশ করে বলেন, “এটি একটি দুঃখজনক পরিস্থিতি। হাজার হাজার তরুণ ক্যাম্পে বড় হচ্ছে— আশাহীনভাবে। তারা হতাশ ও ক্ষুব্ধ হয়ে উঠছে।”

উত্তরে মিয়াজাকি জানান, বাংলাদেশের এলডিসি উত্তরণ (২০২৬) প্রস্তুতির অংশ হিসেবে জাইকা বিচার বিভাগ, জনপ্রশাসন, স্থানীয় সরকার ও স্বাস্থ্য খাতে সংস্কার কার্যক্রমে সমর্থন দিচ্ছে। তিনি জানান, জাইকা একটি বাংলাদেশ-কেন্দ্রিক প্রকল্প হাতে নিয়েছে যাতে উন্নতমানের আইসিটি মানবসম্পদ গড়ে তুলতে উভয় দেশের সরকার, কোম্পানি ও বিশ্ববিদ্যালয়গুলোর সঙ্গে যৌথভাবে কাজ করা হবে।

যুব উন্নয়ন প্রসঙ্গে অধ্যাপক ইউনূস বলেন, “নারী ক্রীড়ায় আমরা অনেক এগিয়ে গেছি। আমাদের মেয়েরা এখন আন্তর্জাতিক ম্যাচে জয়লাভ করছে। গতকালও তারা জিতে ফাইনালে উঠেছে। আমরা আবাসন সুবিধা বাড়াচ্ছি, কিন্তু স্বাস্থ্যসেবা ও প্রশিক্ষণের জন্য সহযোগিতা দরকার।”

মিয়াজাকি উত্তরে বলেন, জাপান অনেক দেশে শিক্ষা প্রকল্পে স্বেচ্ছাসেবক পাঠাচ্ছে এবং নারী ক্রীড়া সহযোগিতার বিষয়ে আরও কাজ করার কথা বিবেচনা করছে।

বৈঠকে অধ্যাপক ইউনূস সম্প্রতি বাংলাদেশ ও জাপানের মধ্যে ১০০ কোটি মার্কিন ডলারের ঋণ ও অনুদান চুক্তি স্বাক্ষর হওয়ায় জাপানকে ধন্যবাদ জানান। অর্থনৈতিক সংস্কার, রেলপথ নির্মাণ ও মানবসম্পদ উন্নয়নে এই অর্থ ব্যয় হবে। তিনি বার্ষিক ODA বরাদ্দ ৩০০ বিলিয়ন ইয়েন থেকে ৪৫০ বিলিয়ন ইয়েনে বৃদ্ধির প্রস্তাব দেন, যাতে আরও উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন করা যায়।

বৈঠকের শেষাংশে প্রধান উপদেষ্টা বলেন, “বাংলাদেশ চিরকাল জাপানের বন্ধুত্ব ও অবদানের কথা মনে রাখবে।”


আন্তর্জাতিক ক্যাটেগরির আরো সংবাদ