আজ - | | হিজরী

৫ উইকেটের জয়ে সিরিজে এগিয়ে গেল ওয়েস্ট ইন্ডিজ ♦♦ ১২ দিনের ‘ঝড়ে’ বাশারের পতন, মস্কোয় আশ্রয় ♦♦ ভারতকে উড়িয়ে চ্যাম্পিয়ন বাংলাদেশ ♦♦ দেশ পুনর্গঠনের জন্য জাতিকে ঐক্যবদ্ধ করতে হবে: তারেক রহমান ♦♦ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়কদের গাড়িবহরে হামলা ♦♦ জি এম কাদেরকে গ্রেপ্তারে আইনি নোটিশ ♦♦ ভারত ইস্যুতে কঠোর বিএনপি ♦♦‘অভিভাবকহীন’ দুদকে টালমাটাল অবস্থা ♦♦ নির্বাচন নিয়ে শিক্ষা উপদেষ্টার বক্তব্য ‘ব্যক্তিগত’ ♦♦ বাংলাদেশ নিয়ে অপপ্রচার বন্ধে ফেসবুকের সহায়তা চাইলেন প্রধান উপদেষ্টা ♦♦ জুলাই বিপ্লবে আহত ছাত্র-জনতার চিকিৎসা ও পুনর্বাসনে মানবিক ভূমিকায় বিজিবি* ♦♦ দুটি লাইসেন্স বিহীন ভুয়া ট্রাভেল এজেন্সির বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে স্বরাষ্ট্রকে অনুরোধ করেছে ধর্ম মন্ত্রণালয় ♦♦ ট্রাম্প বলেছেন, মিশ্র অভিবাসন অবস্থানে থাকা পরিবারগুলোকে হয়তো দেশে ফেরত পাঠানো হবে ♦♦ ভারতের অপতথ্য প্রচারে আমাদের ক্ষতি নেই: উপদেষ্টা এম সাখাওয়াত হোসেন ♦♦    

ঐতিহ্যবাহী খেলাধুলার প্রসারে বাংলাদেশ ও তুরস্কের মধ্যে সমঝোতা স্বাক্ষর

ডিপিসি বাংলা সংবাদ
  • আপডেট টাইম :   শনিবার | জুলাই ৫, ২০২৫ | ০৬:২০ এএম
  • ৯৮ বার
নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশের যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং ওয়ার্ল্ড এথনোস্পোর্টস ইউনিয়নের মধ্যে ঐতিহ্যবাহী খেলাধুলা ও লোকজ ক্রীড়া সংস্কৃতির প্রসারে একটি গুরুত্বপূর্ণ সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে।

তুরস্কের ইস্তানবুলে ওয়ার্ল্ড এথনোস্পোর্টস ইউনিয়নের সদর দপ্তরে এই স্বাক্ষর অনুষ্ঠানে বাংলাদেশের পক্ষে স্বাক্ষর করেন মাননীয় যুব ও ক্রীড়া উপদেষ্টা জনাব আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া এবং ইউনিয়নের পক্ষে স্বাক্ষর করেন প্রেসিডেন্ট জনাব নেজমুদ্দিন বিলাল এরদোয়ান।

দ্বিপাক্ষিক বৈঠক ও ঐতিহ্যবাহী ক্রীড়ার গুরুত্ব

স্বাক্ষর পূর্ববর্তী বৈঠকে দুই দেশের প্রতিনিধিরা ঐতিহ্যবাহী খেলাধুলার মাধ্যমে সভ্যতা ও সংস্কৃতির উন্নয়নের ওপর গুরুত্বারোপ করেন। জনাব বিলাল এরদোয়ান বাংলাদেশের কাবাডি, কুস্তি, বলিখেলা এবং নৌকা বাইচের মতো খেলাগুলোর আন্তর্জাতিক সম্ভাবনার কথা তুলে ধরে জানান, তিনি এসব খেলার প্রচারে একসঙ্গে কাজ করতে ইচ্ছুক। তিনি বাংলাদেশের ঐতিহ্যবাহী ক্রীড়া ফেডারেশনগুলোর সদস্যপদ প্রদান এবং বাংলাদেশে স্কুল শাখা খোলার আগ্রহের কথাও জানান।

রোহিঙ্গা ক্যাম্পে খেলাধুলার প্রসারে আগ্রহ

তিনি কক্সবাজার সফরের অভিজ্ঞতা স্মরণ করে বলেন, রোহিঙ্গা শরণার্থী শিবিরে ঐতিহ্যবাহী খেলাধুলা চালুর মাধ্যমে মানবিক সহায়তা জোরদার করা সম্ভব। এ ব্যাপারে তাঁর সংস্থা সহায়তা দিতে প্রস্তুত বলেও জানান।

গণঅভ্যুত্থান ও আন্তর্জাতিক সংহতি

বিলাল এরদোয়ান ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানে অংশগ্রহণকারী তরুণদের প্রশংসা করে বলেন, ন্যায় ও সংস্কৃতি রক্ষায় বাংলাদেশ আজ ইতিহাসের গুরুত্বপূর্ণ এক অধ্যায় রচনা করেছে। তিনি প্রেসিডেন্ট এরদোয়ানের নেতৃত্বে মুসলিম বিশ্বের ঐক্য ও আত্মপরিচয়ের আন্দোলনের প্রসঙ্গ তুলে ধরেন এবং বাংলাদেশকে আন্তর্জাতিক মুসলিম জোটে আরও সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান।

বাংলাদেশ-তুরস্ক অংশীদারিত্বে নতুন দিগন্ত

মাননীয় উপদেষ্টা জনাব সজীব ভূঁইয়া বলেন, “গণঅভ্যুত্থানের পর বাংলাদেশ তার প্রকৃত বন্ধুদের সঙ্গে সম্পর্ক জোরদারে মনোযোগী। তুরস্ক সেই ঐতিহাসিক বন্ধুর অন্যতম।” তিনি বাংলাদেশের তরুণ সমাজের রাজনৈতিক সচেতনতা, সংস্কৃতি চেতনা ও ঐতিহ্যগত পুনর্জাগরণের লক্ষ্যে তুরস্কের সঙ্গে কৌশলগত অংশীদারিত্বের প্রয়োজনীয়তার কথা জানান।

তিনি আরও বলেন, “কাবাডি, দাড়িয়াবান্ধা, বলিখেলা, কুস্তি ও নৌকা বাইচের মতো খেলাগুলো শুধু খেলাই নয়, এগুলো আমাদের আত্মপরিচয়ের অংশ। এই খেলাগুলোর আন্তর্জাতিকীকরণে ওয়ার্ল্ড এথনোস্পোর্টস ইউনিয়নের সহযোগিতা আমাদের জন্য একটি বড় সুযোগ।”

বাংলাদেশ সফরের আমন্ত্রণ

আলোচনার শেষে মাননীয় উপদেষ্টা আসন্ন “গ্লোবাল ইয়ুথ সামিট ২০২৫”-এ অংশগ্রহণের জন্য জনাব বিলাল এরদোয়ানকে বাংলাদেশ সফরের আনুষ্ঠানিক আমন্ত্রণ জানান। তিনি আশা প্রকাশ করেন, এই সফর দুই দেশের যুব ও ক্রীড়া সম্পর্ককে আরও গভীর ও কার্যকর করবে।


আন্তর্জাতিক ক্যাটেগরির আরো সংবাদ