আজ - | | হিজরী

৫ উইকেটের জয়ে সিরিজে এগিয়ে গেল ওয়েস্ট ইন্ডিজ ♦♦ ১২ দিনের ‘ঝড়ে’ বাশারের পতন, মস্কোয় আশ্রয় ♦♦ ভারতকে উড়িয়ে চ্যাম্পিয়ন বাংলাদেশ ♦♦ দেশ পুনর্গঠনের জন্য জাতিকে ঐক্যবদ্ধ করতে হবে: তারেক রহমান ♦♦ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়কদের গাড়িবহরে হামলা ♦♦ জি এম কাদেরকে গ্রেপ্তারে আইনি নোটিশ ♦♦ ভারত ইস্যুতে কঠোর বিএনপি ♦♦‘অভিভাবকহীন’ দুদকে টালমাটাল অবস্থা ♦♦ নির্বাচন নিয়ে শিক্ষা উপদেষ্টার বক্তব্য ‘ব্যক্তিগত’ ♦♦ বাংলাদেশ নিয়ে অপপ্রচার বন্ধে ফেসবুকের সহায়তা চাইলেন প্রধান উপদেষ্টা ♦♦ জুলাই বিপ্লবে আহত ছাত্র-জনতার চিকিৎসা ও পুনর্বাসনে মানবিক ভূমিকায় বিজিবি* ♦♦ দুটি লাইসেন্স বিহীন ভুয়া ট্রাভেল এজেন্সির বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে স্বরাষ্ট্রকে অনুরোধ করেছে ধর্ম মন্ত্রণালয় ♦♦ ট্রাম্প বলেছেন, মিশ্র অভিবাসন অবস্থানে থাকা পরিবারগুলোকে হয়তো দেশে ফেরত পাঠানো হবে ♦♦ ভারতের অপতথ্য প্রচারে আমাদের ক্ষতি নেই: উপদেষ্টা এম সাখাওয়াত হোসেন ♦♦    

“আন্তর্জাতিক সাফল্যে অনুপ্রাণিত হবে ভবিষ্যৎ প্রজন্ম—প্রফেসর ইউনূস”

ডিপিসি বাংলা সংবাদ
  • আপডেট টাইম :   শুক্রবার | জুলাই ৪, ২০২৫ | ০৫:৪২ এএম
  • ১০১ বার
মোঃ দেলোয়ার হোসেন

২০২৬ এশিয়ান কাপের চূড়ান্ত পর্বে বাংলাদেশ নারী ফুটবল দলের প্রথমবারের মতো জায়গা করে নেওয়ার ঐতিহাসিক সাফল্যে গভীর অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস

এক অভিনন্দন বার্তায় তিনি বলেন,
“এই অর্জন শুধু নারী ফুটবলের নয়, বরং গোটা জাতির জন্য গর্বের। এটি আমাদের সম্ভাবনা, প্রতিভা ও অদম্য চেতনার একটি অনন্য উদাহরণ।”

প্রধান উপদেষ্টা আশা প্রকাশ করেন, এই সাফল্য বাংলাদেশের ভবিষ্যৎ প্রজন্মকে অনুপ্রাণিত করবে এবং আন্তর্জাতিক ক্রীড়াঙ্গনে দেশের মর্যাদা আরও সুদৃঢ় করবে।

তিনি বলেন, “আমাদের মেয়েরা আজ প্রমাণ করেছে—প্রচেষ্টা, অধ্যবসায় ও আত্মবিশ্বাস থাকলে বিশ্ব মঞ্চেও তারা মাথা উঁচু করে দাঁড়াতে পারে। এ অর্জন নারী ক্ষমতায়নের ক্ষেত্রেও এক নতুন দিগন্ত উন্মোচন করল।”

তিনি খেলোয়াড়, কোচিং স্টাফ, কর্মকর্তাসহ সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান এবং তাদের ভবিষ্যৎ পথচলার জন্য শুভকামনা জানান।


খেলাধুলা ক্যাটেগরির আরো সংবাদ