আজ - | | হিজরী

৫ উইকেটের জয়ে সিরিজে এগিয়ে গেল ওয়েস্ট ইন্ডিজ ♦♦ ১২ দিনের ‘ঝড়ে’ বাশারের পতন, মস্কোয় আশ্রয় ♦♦ ভারতকে উড়িয়ে চ্যাম্পিয়ন বাংলাদেশ ♦♦ দেশ পুনর্গঠনের জন্য জাতিকে ঐক্যবদ্ধ করতে হবে: তারেক রহমান ♦♦ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়কদের গাড়িবহরে হামলা ♦♦ জি এম কাদেরকে গ্রেপ্তারে আইনি নোটিশ ♦♦ ভারত ইস্যুতে কঠোর বিএনপি ♦♦‘অভিভাবকহীন’ দুদকে টালমাটাল অবস্থা ♦♦ নির্বাচন নিয়ে শিক্ষা উপদেষ্টার বক্তব্য ‘ব্যক্তিগত’ ♦♦ বাংলাদেশ নিয়ে অপপ্রচার বন্ধে ফেসবুকের সহায়তা চাইলেন প্রধান উপদেষ্টা ♦♦ জুলাই বিপ্লবে আহত ছাত্র-জনতার চিকিৎসা ও পুনর্বাসনে মানবিক ভূমিকায় বিজিবি* ♦♦ দুটি লাইসেন্স বিহীন ভুয়া ট্রাভেল এজেন্সির বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে স্বরাষ্ট্রকে অনুরোধ করেছে ধর্ম মন্ত্রণালয় ♦♦ ট্রাম্প বলেছেন, মিশ্র অভিবাসন অবস্থানে থাকা পরিবারগুলোকে হয়তো দেশে ফেরত পাঠানো হবে ♦♦ ভারতের অপতথ্য প্রচারে আমাদের ক্ষতি নেই: উপদেষ্টা এম সাখাওয়াত হোসেন ♦♦    

চলে গেলেন অভিনেত্রী উওরা

ডিপিসি বাংলা সংবাদ
  • আপডেট টাইম :   নিজস্ব প্রতিনিধি  বৃহস্পতিবার | এপ্রিল ১৩, ২০২৩ | ০৮:১০ পিএম
  • ১৫১ বার

চলে গেলেন মৃণাল সেনের ছবির অভিনেত্রী উত্তরা

ভারতীয় অভিনেত্রী উত্তরা বাওকর মারা গেছেন, গতকাল বুধবার পুণের একটি হাসপাতালে মৃত্যু হয় চলচ্চিত্র ও ছোট পর্দার জনপ্রিয় এই অভিনেত্রীর। ৭৯ বছর বয়সী উত্তরা দীর্ঘদিন ধরে ক্যানসারে আক্রান্ত ছিলেন। অনলাইন ডেস্ক ↓ 

 ভারতের ন্যাশনাল স্কুল অব ড্রামার শিক্ষার্থী উত্তরা বাওকর ছোট ও বড় পর্দায় নানা বৈচিত্র্যময় চরিত্র করেছেন; ‘মুখ্যমন্ত্রী’ সিরিয়ালে করেছেন পদ্মাবতী চরিত্র, ‘মীনা গুরজারি’ হয়েছিলেন মীনা। 

মৃণাল সেনের ছবি ‘একদিন আচনক’-এ অভিনয় করে সেরা পার্শ্বচরিত্রের অভিনয়ের জন্য জাতীয় পুরস্কার পেয়েছিলেন উত্তরা। সে ছবিতে তিনি করেছেন অধ্যাপকের স্ত্রীর চরিত্র। ১৯৮৪ সালে তিনি পান সংগীত নাটক একাডেমি অ্যাওয়ার্ড।

দীর্ঘ ক্যারিরের শুরুর দিকে থিয়েটারে অভিনয় করেছেন। পরে তাঁকে দেখা গেছে হিন্দি ও মারাঠি ছবিতে। করেছেন অধ্যাপনাও। ক্যারিয়ারের শুরুর দিকেই অভিনয় করেছেন শ্যাম বেনেগালের ‘যাত্রা’ ও গোবিন্দ নিহালনির ‘তামস’-এ।

 

উত্তরা বাওকরের মৃত্যুতে শোক জানিয়ে অভিনেত্রী নীনা কুলকার্নি টুইট করেছেন, ‘অসাধারণ এক অভিনেত্রী, ব্যক্তিজীবনে খুবই সংবেদনশীল একজন। “উত্তরায়ান” ও “শেবরি”-তে তাঁর সঙ্গে অভিনয় আমার জীবনের গুরুত্বপূর্ণ ঘটনা।’

 

উত্তরা বাওকরের উল্লেখযোগ্য সিনেমাগুলো হলো ‘রুক্মাবতী কি হাভেলি’, ‘সর্দারি বেগম’, ‘বাস্তুপুরুষ’ ‘আজা নাচলে’, ‘ডর’ ইত্যাদি। শুধু সিনেমাই নয়, করেছেন ‘উড়ান’, ‘অন্তরাল’, ‘রিশতে কোড়া কাগজ়’, ‘জসসি জ্যায়সি কোই ন্যাহি’-এর মতো জনপ্রিয় সিরিয়ালও।


বিনোদন ক্যাটেগরির আরো সংবাদ