আজ - | | হিজরী

৫ উইকেটের জয়ে সিরিজে এগিয়ে গেল ওয়েস্ট ইন্ডিজ ♦♦ ১২ দিনের ‘ঝড়ে’ বাশারের পতন, মস্কোয় আশ্রয় ♦♦ ভারতকে উড়িয়ে চ্যাম্পিয়ন বাংলাদেশ ♦♦ দেশ পুনর্গঠনের জন্য জাতিকে ঐক্যবদ্ধ করতে হবে: তারেক রহমান ♦♦ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়কদের গাড়িবহরে হামলা ♦♦ জি এম কাদেরকে গ্রেপ্তারে আইনি নোটিশ ♦♦ ভারত ইস্যুতে কঠোর বিএনপি ♦♦‘অভিভাবকহীন’ দুদকে টালমাটাল অবস্থা ♦♦ নির্বাচন নিয়ে শিক্ষা উপদেষ্টার বক্তব্য ‘ব্যক্তিগত’ ♦♦ বাংলাদেশ নিয়ে অপপ্রচার বন্ধে ফেসবুকের সহায়তা চাইলেন প্রধান উপদেষ্টা ♦♦ জুলাই বিপ্লবে আহত ছাত্র-জনতার চিকিৎসা ও পুনর্বাসনে মানবিক ভূমিকায় বিজিবি* ♦♦ দুটি লাইসেন্স বিহীন ভুয়া ট্রাভেল এজেন্সির বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে স্বরাষ্ট্রকে অনুরোধ করেছে ধর্ম মন্ত্রণালয় ♦♦ ট্রাম্প বলেছেন, মিশ্র অভিবাসন অবস্থানে থাকা পরিবারগুলোকে হয়তো দেশে ফেরত পাঠানো হবে ♦♦ ভারতের অপতথ্য প্রচারে আমাদের ক্ষতি নেই: উপদেষ্টা এম সাখাওয়াত হোসেন ♦♦    

"চালের মজুদ বেড়ে ১৫.৪১ লাখ টন, গমের মজুদ কমেছে"

ডিপিসি বাংলা সংবাদ
  • আপডেট টাইম :   শুক্রবার | জুলাই ৪, ২০২৫ | ০৫:৪০ এএম
  • ৬৫ বার
মোঃ দেলোয়ার হোসেন

২০২৫-২৬ অর্থবছরের শুরুতে দেশের সরকারি গুদামগুলোতে মোট চাল ও গমের মজুদ দাঁড়িয়েছে ১৭.৬৪ লাখ মেট্রিক টনে, যা গত অর্থবছরের একই সময়ের তুলনায় প্রায় ৩ লাখ মেট্রিক টন বেশি

খাদ্য মন্ত্রণালয়ের সর্বশেষ তথ্য অনুযায়ী, ২০২৪ সালের ১ জুলাই দেশে মোট চাল ও গমের মজুদ ছিল ১৪.৭৩ লাখ মেট্রিক টন। এর মধ্যে চালের মজুদ ছিল ১০.৬০ লাখ মেট্রিক টন এবং গমের মজুদ ছিল ৪.১৩ লাখ মেট্রিক টন

চলতি অর্থবছরের শুরুতে চালের মজুদ বেড়ে হয়েছে ১৫.৪১ লাখ মেট্রিক টন। অভ্যন্তরীণ সংগ্রহ কার্যক্রম এবং আমদানির কারণে চালের মজুদে এই উল্লেখযোগ্য বৃদ্ধি ঘটেছে।

তবে, গমের মজুদ কমে দাঁড়িয়েছে ২.২৩ লাখ মেট্রিক টনে। মন্ত্রণালয় জানিয়েছে, অভ্যন্তরীণ উৎস থেকে সংগৃহীত ও আমদানিকৃত গমের তুলনায় বিতরণ বেশি হওয়ায় গমের মজুদ হ্রাস পেয়েছে

খাদ্য নিরাপত্তা নিশ্চিতে সরকারের মজুদ পরিকল্পনা সফলভাবে বাস্তবায়িত হচ্ছে বলেও মন্ত্রণালয় সূত্রে জানা গেছে। চলমান কর্মসূচির আওতায় ভর্তুকিমূল্যে খাদ্য বিতরণ ও মানবিক সহায়তা কার্যক্রম অব্যাহত রয়েছে।


স্বাস্থ্য ক্যাটেগরির আরো সংবাদ